শিরোনাম
◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৮:০৬ রাত
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৮:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টাইগারদের বিপক্ষে বিলালের দুর্দান্ত সেঞ্চুরি, ৬২ রানের লিডে দ্বিতীয় দিন শেষ

রাহুল রাজ: [২] সিলেটে একমাত্র চারদিনের ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের করা ১৬২ রানের জবাবে ৬২ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে আফগানিস্তান অনূর্ধ্ব ১৯ দল। ৮ উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ ২২৬ রান।

[৩] ব্যাট হাতে দারুণ শতক হাঁকিয়ে দাপট দেখিয়েছেন সফরকারীদের বিলাল সাইদি। ২৯১ বলে ১২ চার ও ১ ছক্কায় ১০১ রানের পর রিটায়ার্ড হার্ট হন তিনি।

[৪] চার দিনের ম্যাচের দ্বিতীয় দিনও আফগানিস্তান দাপট ধরে রেখেছে। ফয়সাল খান ও বিলাল সামি অপরাজিত থেকে দিন শেষ করেছেন। তারা কেউই অবশ্য রানের খাতা খুলতে পারেননি।

[৫] ওপেনার বিলাল বাদে রান পেয়েছেন কামরান হোটাক। ১৭৫ বলে ৮ চারে সাজান ৬৬ রানের ইনিংসটি। বাংলাদেশের বোলাররা অতিথিদের ব্যাটিং অর্ডারের মধ্যভাগে চিড় ধরিয়েছিলেন।

[৬] আফগান অধিনায়ক ইজাজ আহমেদ (১২), বিলাল আহমেদ (২), জাহিদুল্লাহ সালিমি (১) ও নাঙ্গেয়ালি খাতোরি (১৫) দ্রুত সাজঘরে ফেরেন। সপ্তম উইকেটে কামরান হোটাক ও বিলাল সাইদির ১৪০ রানের জুটিতে স্বাগতিকরা আবার চাপে পড়ে। শেষ বিকেলে দুই উইকেট নিলেও ততক্ষণে লিড পেরিয়ে যায় আফগানিস্তান।

[৭] বাংলাদেশের বোলারদের হয়ে আশরাফুল ইসলাম সর্বোচ্চ ৩ উইকেট পেয়েছেন। একটি করে উইকেট নিয়েছেন আহসান হাবিব, মুশফিক হাসান, মেহেরব ও আইচ মোল্লা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়