শিরোনাম
◈ সংসদ সদস্যদের শিষ্টাচার ও সংসদীয় রীতিনীতি মেনে চলার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্পিকার ◈ ইরানকে চাপে রাখতে হরমুজে ‘শুট-টু-কিল’ আদেশ ট্রাম্পের ◈ “বিএনপির চার নারী প্রার্থী নিয়ে চমক ও বিতর্ক: নেটদুনিয়ায় তুমুল আলোচনা” ◈ শান্তর শতক আর মুস্তাফিজের ফাইফা‌রে নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে সিরিজ জিত‌লো বাংলাদেশ ◈ জ্বালানি সংকটে যৌথ কমিটি: সংসদে প্রধানমন্ত্রীর প্রস্তাব, বিরোধীদলের সমর্থন ◈ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও পাঁচ জনের মৃত্যু ◈ আমরা যুদ্ধের প্রস্তুতি নেই যুদ্ধ করার জন্য নয়, বরং যুদ্ধ এড়ানোর জন্য: সেনাবাহিনী প্রধান ◈ শুক্রবার সারাদিন গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ডিসেম্বরেই চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল, কক্সবাজার-সুন্দরবন-কুয়াকাটা হবে আন্তর্জাতিক গন্তব্য ◈ রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাসের স্বল্পচাপ থাকবে

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৫:২৯ বিকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৫:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বোয়ালমারীতে ড্রেজার মেশিন ধ্বংস

হারুন-অর-রশীদ: [২] ফরিদপুরের বোয়ালমারীতে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে।

[৩] বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রুপাপাত ইউনিয়নের কুমড়াইল গ্রামের একটি পুকুর থেকে এ ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ ড্রেজার মেশিন ধ্বংস করেন।

[৪] আদালত সূত্রে জানা যায়, কুমরাইল গ্রামের বাসিন্দা জোহুর মোল্যা অবৈধ ড্রেজার মেশিন দিয়ে কুমড়াইল গ্রামের একটি পুকুর থেকে বালু উত্তোলন করছিল। উক্ত খবরের ভিত্তিতে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই ড্রেজার মেশিন ধ্বংস করে।

[৫] উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক বলেন, জোহুর মোল্যা অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিল। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ড্রেজার মেশিন ভেঙ্গে দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়