শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৫:১৮ বিকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৫:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৪ কোটি টাকা ব্যায়ে লক্ষীপুরে বিদ্যালয় ও ইউপি কমপ্লেক্স ভবন উদ্বোধন

জাহাঙ্গীর লিটন: [২] লক্ষীপুরের রায়পুর উপজেলার ৩নং চরমোহনা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন ও দক্ষিণ রায়পুর আব্দুর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪র্থ তলা বিশিষ্ট ভবন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে ভবনগুলোর নাম ফলক উম্মোচন ও ফিতা কেটে উদ্বোধন করেন লক্ষীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

[৩] স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ২০১৯-২০ অর্থ বছরে ১কোটি ১২লাখ ৭হাজার ৯৭৬ টাকা ব্যয়ে ইউপি ভবন ও ২ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে ভবনগুলো নির্মিত হয়। মেসার্স এস এস এন্টারপ্রাইজ নামে ঠিকাদারী প্রতিষ্ঠানটি ভবন নির্মাণ কাজ করেন।

[৪] এ উপলক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. রফিকুল হায়দার বাবুল পাঠান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মামুুনুর রশীদ, রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, সহকারী কমিশনার (ভূমি) আক্তার জাহান সাথী, অফিসার ইনচার্জ আব্দুল জলিল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইসমাইল খোকন, ৩নং চর মোহনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ, সফিক পাঠান, রায়পুর পৌর আওয়ামী লীগের আহবায়ক জামশেদ কবির বাক্কি বিল্লাহ, ৩নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক আবুল কাশেম হাজারী। অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা যুবলীগ নেতা তারেক আজিজ জনি।

[৫] এসময় অনুষ্ঠানে জেলা, উপজেলা ও ইউনিয়নের রাজনৈতিক, সামাজিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়