শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৫:১৪ বিকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৫:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ

রাশিদ রিয়াজ : এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্বে ৫-০ গোলের বড় ব্যবধানে বাংলাদেশকে হারিয়েছে ইরান। বুধবার ২২ সেপ্টেম্বর উজবেকিস্তানের বুনিয়দকর স্টেডিয়ামে প্রথমার্ধ্বে ৩-০ গোলে এগিয়ে ছিল ইরান। দ্বিতীয়ার্ধ্বে আরো ২ গোল করে ইরানি মেয়েরা উদযাপন করে বড় জয়।

বাংলাদেশের জালে ৫ গোল দিয়ে ইরান গ্রুপের অন্য দল জর্ডানের সমান্তরালে দাঁড়াল। তাদের পরস্পরের ম্যাচের ফল নির্ধারণ করবে গ্রুপ চ্যাম্পিয়ন। অন্যদিকে দুই ম্যাচ হেরে বিদায় নিল সাবিনারা।

ইরানের অধিনায়ক বেহনাজ করেছেন জোড়া গোল। মালিকা মহিভাল্লি, গুলনুস খুসরাগি ও হাজার দাব্বাঘি বাকি ৩ গোল করেছেন।

উজবেকিস্তান যাওয়ার পথে বাংলাদেশ দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল নেপালে। স্বাগতিকদের বিপক্ষে প্রথম ম্যাচ ২-১ গোলে হেরে দ্বিতীয় ম্যাচ ড্র করেছিল গোলশূন্যভাবে। তেহরান টাইমস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়