শিরোনাম
◈ ৭৫ কোটি টাকায় বদলে যাবে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ ◈ ৩০ গ্রামের ৫ লাখ নারী বদলে দিচ্ছেন গ্রামীণ অর্থনীতি, বছরে আসে ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ◈ তালাকের আগেই দেনমোহর চাইতে পারবেন স্ত্রী: হাইকোর্ট ◈ ৫ বছরে ১ কোটি কর্মী পাঠাতে কতটা প্রস্তুত বাংলাদেশ ◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব ◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ ◈ বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকা থেকে বাদ ঢাকা, পিছিয়েছে বাংলাদেশের সব বড় শহর! ◈ সেন্টমার্টিনে বিনামূল্যে খতনা করিয়ে অর্ধশতাধিক শিশুর ইনফেকশন ও রক্তক্ষরণ ◈ সোলার প্যানেল নাকি মিনি উইন্ড টারবাইন, বাড়ির জন্য কোনটি বেশি লাভজনক? ◈ বৃহস্পতিবার মিরপুর-আগারগাঁওসহ বিস্তীর্ণ এলাকায় ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০২:৪০ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাক ডাকার সমস্যা দূর করবেন যেভাবে

স্বাস্থ্য ডেস্ক: ঘুমানোর সময় আপনি নাক ডাকছেন, অথচ তা আপনি জানেন না। তবে নাক ডাকলে সবচেয়ে অসুবিধায় পরে পাশে ঘুমানো মানুষটি। ঘুমের ব্যাঘাত আর কতজনই বা মেনে নিতে পারে না। তবে বেশ কিছু কারণে মানুষ নাক ডাকে। নাকে কোনও ধরনের ব্লক থাকলে, নাকের হাড়ের কোনও সমস্যা থাকলে, অতিরিক্ত ওজন বেড়ে গেলে, ঠান্ডা লাগলে ইত্যাদি। আবার নেশাজাতীয় দ্রব্য সেবন কিংবা শোওয়ার ধরনের জন্যও নাক ডাকার সমস্যা দেখা দেয়। বার্তা২৪

নাক ডাকার সমস্যা দূর করতে-

১. ঠান্ডা লাগার কারণে নাক বন্ধ থাকলে নাক ডাকার সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে নাক পরিষ্কার করতে নরমাল স্যালাইন নেজাল স্প্রে ব্যবহার করতে পারেন। তবে, যে কোনও নেজাল স্প্রে ব্যবহার করার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো।

২. চিৎ হয়ে শোওয়ার কারণে পেছনের অংশে চাপ পড়ে শ্বাসনালীর পেশি সংকুচিত হয়ে যায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে পাশ ফিরে ঘুমান। কোলবালিশ ব্যবহার করতে পারেন ঘুমানোর সময়।

৩.মোটা হয়ে গেলেও নাক ডাকার সমস্য়া বাড়ে। সেক্ষেত্রে সঠিক ডায়েট ও শরীরচর্চার মাধ্যমে অতিরিক্ত ওজন ঝরিয়ে ফেলুন।

৪. ঘুমানোর আগে কয়েক ফোঁটা মেন্থল অয়েল ম্যাসাজ করে নিন নাকের আশেপাশে। এতে নাক বন্ধজনিত সমস্যা থেকে মুক্তি মিলবে কিছুটা।

৫. নাক ডাকার প্রবণতা বেশি দেখা যায় ধূমপায়ীদের মধ্যে। যে কোনো ধরনের নেশাজাতীয় দ্রব্য গ্রহণের অভ্যাস থাকলে তা দ্রুত ত্যাগ করুন।
উঁচু বালিশে মাথা রেখে ঘুমালেও অনেক সময় বন্ধ হয় নাক ডাকা।

  • সর্বশেষ