শিরোনাম
◈ সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় পেট্রোবাংলা ◈ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে আরব দেশগুলোকে যুদ্ধে টানতে চায়: রাশিয়া ◈ ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কী কমে আসছে? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে বদলে যাচ্ছে বাংলাদেশ, কয়েকদিন পর সুফল পাবে জনগণ ◈ রাজধানীতে গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ জন ◈ পাকিস্তানের বিপক্ষে বাংলা‌দেশ ওয়ানডে দলে লিটন ও আফিফ ◈ মধ্যপ্রাচ্য উত্তেজনায় প্যানিক, সন্ধ্যা থেকেই তেল নেই অনেক পাম্পে ◈ পুনরায় চালু হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল ◈ মাঝ আকাশে নিখোঁজ ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ১২:৪৮ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ১২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ই-অরেঞ্জ গ্রাহকদের মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ১৫

মাসুদ আলম : [২] বৃহস্পতিবার সকালে ই-অরেঞ্জে অর্ডার করা পণ্য ডেলিভারি অথবা বিনিয়োগ করা টাকা ফেরতের দাবিতে বাণিজ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি দিতে যাচ্ছিলেন গ্রাহকরা। এ সময় পুলিশের বাধার মুখে পড়েন তারা। পরে গ্রাহকরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রেস ক্লাব থেকে মৎস্যভবন গেলে পুলিশ তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে পুলিশ। এতে করে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়।

[৩] এর আগে সকাল সাড়ে ১০টায় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন ই-অরেঞ্জ গ্রাহকরা। সেখানে ভুক্তভোগীরা মানববন্ধন করেন। তারা পুলিশ কর্মকর্তা সোহেল রানা ও এমপি মাশরাফির বিরুদ্ধে স্লোগান দেন। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয় ও ই-কমার্সের বিরুদ্ধেও স্লোগান দেন ই-অরেঞ্জ গ্রাহকরা।

[৪] ভুক্তভোগীরা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে আসছিলাম। পুলিশ আমাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। আমরা টাকা ফেরত চাই। সরকারকেই টাকা ফেরতের বিষয়ে উদ্যাগ নিতে হবে। সোহেলকে দেশে ফিরিয়ে আনতে হবে। আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব।

[৫] পুলিশ জানায়, মৎসভবনের সামনে রাস্তা অবরোধ করতে চাইলে তাদের ছত্রভঙ করে দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়