শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ১০:৫৮ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ১০:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দলে মেসি নেই, পিএসজির নাটকীয় জয়ে নায়ক আশরাফ হাকিমি

স্পোর্টস ডেস্ক: [২] লিওনেল মেসি দলের থাকবেন না, সেটা সকলেরই জানা। হাঁটুর চোটের কারণে তিনি মাঠের বাইরে। ম্যাচে একের পর এক সুযোগ হাতছাড়া করে দল পড়ে যায় পয়েন্ট হারানোর শঙ্কায়। তবে আবারও যোগ করা সময়ের গোলে জিতল পিএসজি। মেসের বিপক্ষে জোড়া গোল করে দলকে তিন পয়েন্ট এনে দিলেন ডিফেন্ডার আশরাফ হাকিমি।

[৩] মেসের মাঠে বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে লিগ ওয়ানের ম্যাচটি ২-১ গোলে জিতেছে পিএসজি। লিঁওর বিপক্ষে আগের ম্যাচেও যোগ করা সময়ের গোলে জিতেছিল প্যারিসের দলটি। লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে প্রথম সাত রাউন্ডে এটি পিএসজির টানা সপ্তম জয়। আর মেসের বিপক্ষে তারা জিতল টানা ১১ ম্যাচ। ম্যাচে ৭৪ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য পিএসজি শট নেয় ১৫টি, যার পাঁচটি লক্ষ্যে। মেসের ছয় শটের দুটি লক্ষ্যে ছিল।

[৪] যোগ করা সময়ে একজন খেলোয়াড় লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় মেস। এই ঘটনায় লাল কার্ড দেখে তাদের কোচও। সাত ম্যাচে শতভাগ সাফল্যে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। এক ম্যাচ কম খেলে ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্সেই। পিএসজির সমান ম্যাচে ১২ পয়েন্ট করে নিয়ে অঁজি তিনে, লঁস চারে ও লরিয়ঁ পাঁচ নম্বরে আছে। - প্যারিসটাইমস, সম্পাদনা: এল আর বাদল

  • সর্বশেষ