শিরোনাম
◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৯:১৫ রাত
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৯:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পর্নোগ্রাফিসহ ওয়ারেন্ট ভুক্ত ৮ আসামি গ্রেপ্তার

আনোয়ার হোসেন: [২] পর্নোগ্রাফি আইনে দুই যুবক সহ আদালতের ওয়ারেন্ট ভুক্ত ৮ জনকে গ্রেপ্তার করেছে ঠাকুরগাওয়ের পীরগঞ্জ থানা পুলিশ।

[৩] মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

[৪] গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- উপজেলার করনাই গ্রামের তোফাইল ইসলামের ছেলে আনিসুর রহমান, লেদের মোহাম্মদের ছেলে আব্দুল জব্বার, জব্বারের ছেলে নওশাদ, ফজলে হোসেনের ছেলে আফজাল হোসেন ও তোজাম্মেল হোসেন, রুস্তম আলীর ছেলে পয়গাম আলী, জাবরহাট গ্রামের তৌহিদুলের ছেলে ফিরোজ এবং পাশ্ববর্তী বোচাগঞ্জ উপজেলার চিলাপাড়া গ্রামের খগেন দাসের ছেলে কৃষ্ণ দাস।

[৫] থানা (পরিদর্শক)ওসি জাহাঙ্গীর আলম জানান, গ্রেপ্তার হওয়া আনিসুর ও ফিরোজ উঠতি বয়সের ছেলে মেয়েদের মোবাইল ফোনের মেমোরিতে অশ্লীল ভিডিও'র লোড ব্যবসা করে আসছিলো। গোপন অভিযোগের ভিত্তিতে দুটি কম্পিউটারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

[৬] কৃষ্ণ দাসের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইন এবং অন্যান্যদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। বুধবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়