শিরোনাম
◈ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত অন্তত ১২, রেল যোগাযোগ বন্ধ ◈ মহাকাশেও ধাক্কা, নতুন সংকটে যুক্তরাষ্ট্র ◈ রাস্তায় পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী ◈ ঈদের পর বড় তিন চ্যালেঞ্জের সামনে নতুন সরকার ◈ ঐক্যবদ্ধভাবে প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন করে ইসরায়েলে মিসাইল ছুড়েছে ইরান ◈ যুদ্ধ, ভিসা জটিলতা ও ফ্লাইট বাতিল—তিন দিকের চাপে শ্রমবাজার ◈ বিশ্ব পানি দিবস আজ: নিরাপদ পানি পাচ্ছে না দেশের প্রায় ১০ কোটি মানুষ ◈ বিশাল সিঙ্কহোলের দাপটে আতঙ্কে তুরস্কের কৃষকরা, বিপর্যস্ত কৃষিজমি, ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয় ◈ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৯:১৭ রাত
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ১২:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাল্যবিবাহ দেয়া পরিবারকে সরকারি উপকারভোগী পরিবার থেকে বাদের সুপারিশ

মনিরুল ইসলাম: [২] ভিজিডি উপকারভোগী বাছাইয়ের ক্ষেত্রে উপকারভোগীর পরিবারে বাল্যবিবাহ অর্থাৎ ১৫ থেকে ১৮ বছরের বিবাহিত মেয়ে থাকলে, সে সকল পরিবারকে উপকারভোগী পরিবারের তালিকায় অন্তর্ভুক্ত না করার নির্দেশনা দিয়ে মাঠ পর্যায়ে পত্র জারির জন্য সুপারিশ করেছে কমিটি।

[৩] বুধবার (২২ সেপ্টেম্বর) বিকালে সংসদ ভবনে অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৫তম বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি সাংবাদিকদের এ তথ্য জানান।

[৪] জানা যায়, বৈঠকে কমিটি বিগত ২৪তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করে। এছাড়া ২৪তম বৈঠকে গ্রহণ করা সিদ্ধান্তগুলো বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

[৫] গাজীপুরের কালীগঞ্জে জয়িতার ট্রেনিং সেন্টারটির উপরের দুটি তলা নির্মাণের লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে কর্মসূচি গ্রহণ করার জন্য পুনরায় সুপারিশ করে। এছাড়াও বন্ধ হয়ে যাওয়া ট্রেনিং সেন্টারগুলো পুনরায় চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে।

[৬] বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন থোক বরাদ্দের টাকায় পরিচালিত হবে এমন বেশকিছু কর্মসূচি অর্থ মন্ত্রণালয় পাঠানো হয়। সেগুলোর মধ্যে ৮টি কর্মসূচি অর্থ মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে, তা কিসের ভিত্তিতে বাছাই করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত বিবরণ আগামী সভায় উপস্থাপনের জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে বলা হয়।

[৭] কমিটির সভাপতি মেহের আফরোজ এর সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য মো. আব্দুল আজিজ, শবনম জাহান, লুৎফুন নেসা খান, সাহাদারা মান্নান এবং কানিজ ফাতেমা আহমেদ অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়