শিরোনাম
◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: প্রধানমন্ত্রী ◈ ইরান সংকটে কূটনৈতিক তৎপরতা, ট্রাম্পের একক সিদ্ধান্তে অস্বস্তি জাতিসংঘে ◈ মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ◈ শোলাকিয়ায় ঈদ: ছয় লাখ মুসল্লির অংশগ্রহণে অনন্য মিলনমেলা ◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৩৮ বিকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুব টেস্টের প্রথম দিনে দাপট বোলারদের, বিলাল সামির ৫ উইকেট

নিজস্ব প্রতিবেদক: [২] ব্যাটিংটা ভালো হলো না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। সফররত আফগানিস্তান যুবাদের বিপক্ষে সিলেটে একমাত্র চারদিনের ম্যাচের প্রথম দিনে স্বাগতিকরা প্রথম ইনিংসে গুটিয়ে যায় মাত্র ১৬২ রানে। জবাবে দিন শেষে আফগানিস্তানও ৪০ রান তুলতে হারিয়েছে ২ উইকেট।

[৩] ১২ উইকেটের দিনে বল হাতে দুর্দান্ত ছিলেন আফগানিস্তানের পেসার বিলাল সামি। দ্রুতগতির বোলার ৫ উইকেট পেয়েছেন। এছাড়া লেগ স্পিনার ইজহারুল হক পেয়েছেন ৪ উইকেট।

[৪] ব্যাটিংটা বাংলাদেশের আজ একটুও জমেনি। বাংলাদেশ এর আগে ওয়ানডে সিরিজ জিতলেও পাঁচ ম্যাচ সিরিজের শেষ দুটি হেরেছিল। ব্যাটসম্যানরা ধারাবাহিক ব্যর্থ হয়েছিলেন।

[৫] সাদা বলের পর লাল বলেও তাদের পারফরম্যান্স আলোর মুখ দেখেনি। দুই ওপেনার প্রান্তিক নওরোজ নাবিল ২০ ও ইফতিখার হোসেন ৩৭ রান তুলে ভালো শুরু এনে দেন। এরপর মধ্যভাগে অধিনায়ক আইচ মোল্লা ৩৯ রান তুলে লড়াই করেন। কিন্তু তার ফেরার পর লড়াই করতে পারেননি কেউ।

[৬] তৃতীয় সর্বোচ্চ ২৮ রান করেন মেহেরব। শেষ দিকে পাঁচ ব্যাটসম্যানের কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি।

[৭] বাংলাদেশ বোলিংয়ের শুরুতে রান আউটে পায় সাফল্য। রিপন মন্ডলের থ্রোতে আউট হন সুলাইমান শাফি। ১৪তম ওভারের শেষ বলে আশরাফুল ইসলাম ফেরান ইশহাক জাযাইকে। দিনের বাকিটা সময় অধিনায়ক ইজাজ আহমেদ ও বিল্লাল সাইদি ক্রিজে কাটিয়ে দেন। ব্যাটিং ব্যর্থতা ছাপিয়ে বোলাররা দলকে ম্যাচে ফেরাতে পারে কি না সেটাই দেখার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়