শিরোনাম
◈ চিনিতে লোকসান গুনেও অ্যালকোহলে ১৬৫ কোটি টাকা মুনাফা কেরুর ◈ গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত ◈ দুই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে ২৫ এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর নতুন উদ্যোগ ◈ ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিরু‌দ্ধে খেলতে চায় ◈ বঙ্গভবনে সপরিবারে উঠলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ ঢাকা থেকে চট্টগ্রাম, ট্যুরিস্ট ভিসার আড়ালে বাংলাদেশে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা ◈ দ্বিতীয় টে‌স্টে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে জিত‌তে না পার‌লে আত্মসম্মানের ব্যাপার ছিল: প‌্যাট কা‌মিন্স ◈ ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ ◈ ‘আমার ৯ বিয়ের তথ্য মিথ্যা, কোনো পরকীয়া সম্পর্কে জড়িত নই’: ইসলামী আন্দোলন নেতা মিছবাহর চ্যালেঞ্জ ◈ বঙ্গভবনে প্রথম দিনের দাপ্তরিক কাজ শুরু নবনির্বাচিত রাষ্ট্রপতির

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৬:১৭ বিকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৬:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইএফএসসি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলেন এলনাজ

রাশিদ রিয়াজ : রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত আইএফএসসি ক্লাইম্বিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের এ টুর্নামেন্টে ইরানের নারী এলনাজ রেকাবি ব্রোঞ্জ পদক পান। গত ১৪ থেকে ২২ সেপ্টেম্বর এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। তিনিই প্রথম কোনো ইরানি নারী হিসেবে এ ধরনের টুর্নামেন্টে আন্তর্জাতিক পদক অর্জন করলেন। এর আগে তিনি উইমেন্স কম্বাইন্ডে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। অস্ট্রিয়ান পর্বতারোহী জেসিকা পিলজ স্বর্ণপদক এবং রৌপ্য পদক জিতেছেন স্লোভেনিয়ার মিয়া ক্র্যাম্পল। এলনাজ বলেন, আমি পদক জিতে খুব খুশি কারণ বিশ্বের সেরা পর্বতারোহীরা প্রতিযোগিতায় অংশ নিয়েছে এবং আমি মনে করেছিলাম যে আমি পদক জিততে পারব না। রেকাবির ডাকনাম মাকড়সা নারী। তরুণ বয়সে তিনি এধরনের পর্বত আরোহনে অভ্যস্ত হয়ে ওঠেন। তার ভাই উত্তর -পশ্চিম ইরানের একটি শহর জঞ্জানে এক প্রতিযোগিতায় এশিয়ান ভাইস চ্যাম্পিয়ন হয়েছিলেন। রাশিয়ায় এ টুর্নামেন্টে
১৬৭ ক্রীড়াবিদ (৭০ জন মহিলা এবং ৯৭ জন পুরুষ) অংশ নেয়। তেহরান টাইমস/ইরান প্রেস

  • সর্বশেষ