শিরোনাম
◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক ◈ বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ◈ মধ‌্যপ্রা‌চ্যে যুদ্ধের ম‌ধ্যেই  সৌদি আরব, কাতার ও পা‌কিস্তান থে‌কে অস্ত্র কিনছে ভারত ◈ ওসমান হাদি হত্যায় জড়িত গ্রেফতার দুজনকে দেশে ফেরানো প্রসঙ্গে যা বললেন আইজিপি ◈ নতুন চাপে বিএনপি!

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২১, ১০:২৭ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জামিন চেয়েছেন রফিকুল ইসলাম মাদানী

মহসীন কবির: [২] ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আটক মাওলানা রফিকুল ইসলাম মাদানী দুই মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন। বুধবার এ তথ্য জানিয়েছেন আইনজীবী আশরাফ আলী মোল্লা। বাংলানিউজ২৪

[৩] আশরাফ আলী জানান, ময়মনসিংহে করা এক মামলা এবং গাজীপুরের বাসন থানায় করা এক মামলায় জামিন আবেদন করা হয়েছে। এরমধ্যে একটি বিচারপতি মো.হাবিবুল গণি এবং বিচারপতি মো.রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে।

[৪] ৭ এপ্রিল রফিকুল ইসলাম মাদানীকে তার গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলার লেটিরকান্দা থেকে আটক করে র্যাব। পরের দিন ৮ এপ্রিল গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন র্যাব। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

[৫] ১১ এপ্রিল গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় স্থানীয় এক ব্যক্তি রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে। এছাড়া আরও মামলা হয় তার বিরুদ্ধে। মাদানী নেত্রকোনার পূর্বধলা থানার লেটিরকান্দা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়