শিরোনাম
◈ মিরডিংকের জোড়া গোলে জাভির প্রথম জয় ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ◈ ছয় দল নি‌য়ে বিসিবির নতুন টুর্নামেন্ট : আইকন ক্রিকেটার নাঈম শেখ, তাওহীদ হৃদয়রা ◈ জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চাকরির বড় সুযোগ জার্মানিতে, আবেদন করতে পারবেন যারা ◈ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু ◈ মধ্যপ্রাচ্য সংকটে কমেছে এলপিজি আমদানি, ১ হাজার ৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজারে ◈ মিডিয়াকে টার্গেট করে এই আইন করতে চাইনি, কোনো সাংবাদিক এর শিকার হোক, সেটাও চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন নিয়ে যা বললেন মন্ত্রী ◈ আমার ৪০ বছরের ওকালতির ক্যারিয়ার, আপনি সাক্ষী কে দিয়ে জোর করে নাম বলাচ্ছেন: কাঠগড়া থেকে ক্ষোভ প্রকাশ কামরুল ইসলামের

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৩৪ সকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টিকায় আটকে আছে ওমরাহ যাত্রা, সিনোফার্মের টিকায় ভিসা দিচ্ছে না সৌদি আরব

নিউজ ডেস্ক: করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত দেড় মাস ধরে ওমরাহ পালন করতে পারছেন সারাবিশ্বের মুসলমানরা। যারা ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা বা জনসনের দুই ডোজ টিকা গ্রহণ করেছেন তাদের জন্য অবারিত রয়েছে এই সুযোগ। কিন্তু চীনের তৈরি সিনোফার্ম টিকা গ্রহণকারীদের জন্য দরজা বন্ধ রেখেছে সৌদি সরকার। বুস্টার ডোজ ছাড়া তাদের মক্কা-মদিনায় ঢুকতে মানা। ফলে বাংলাদেশের সিনোফার্ম টিকা গ্রহণকারীরা পড়েছেন বিপাকে। হজ এজেন্সিগুলোও হাতগুটিয়ে বসে আছেন। তাদের ভাষায়- টিকায় আটকে আছে ওমরাহ যাত্রা। বর্তমানে প্রতিদিন ৭০ হাজারের বেশি মানুষ ওমরাহ করার সুযোগ পেলেও সেখানে নেই বাংলাদেশের মুসল্লিরা। ইত্তেফাক

জটিলতা নিরসনে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের নেতৃত্বাধীন ছয় সদস্যের একটি প্রতিনিধি দল এক সপ্তাহ সৌদি আরব সফর শেষে গতকাল মঙ্গলবার সকালে দেশে ফিরেছে।

প্রতিমন্ত্রী বলেন, সৌদি ধর্মমন্ত্রীর সঙ্গে আমি বৈঠক করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি, বাংলাদেশের সিনোফার্ম টিকা গ্রহণকারীরা যেন ওমরাহ করার অনুমতি পান সেজন্য সৌদি সরকারের কাছে আবেদন করবো। আরো অনেক দেশ এধরনের আবেদন করছে। সৌদি সরকার বলছে, কেউ যদি চীনের তৈরি সিনোফার্মের টিকার দুই ডোজ নিয়ে থাকেন, তাহলে তাদের ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা বা জনসনের টিকার বাড়তি বুস্টার ডোজ নিতে হবে। মন্ত্রী বলেন, আমরা চাইব বুস্টার ডোজ ছাড়াই যেন আমাদের দেশের মুসল্লিরা ওমরাহ পালনে যেতে পারেন।

এদিকে হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ-হাব এর একজন কর্মকর্তা জানান, সিনোফার্ম টিকার কারণে আটকে যাচ্ছে ওমরাহ যাত্রা। গত তিন সপ্তাহে মাত্র চার শতাধিক ওমরাহ যাত্রী সৌদি পাঠানো সম্ভব হয়েছে।

  • সর্বশেষ