শিরোনাম
◈ বিয়েতে গুরুত্ব হারাচ্ছে স্বর্ণ, বদলে যাচ্ছে ভালোবাসা প্রকাশের ধরনও! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত ◈ ড্র করেও চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সে‌মিফাইনা‌লে আর্সেনাল ◈ যে কারণে স্থগিত হয়ে গেল সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে  রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে সে‌মিফাইনা‌লে বায়ার্ন মিউনিখ ◈ এনসিপি যুক্ত হচ্ছেন নিষ্ক্রিয় জুলাই নেতারা, শক্তি বাড়ানোর উদ্যোগ ◈ আন্তর্জাতিক ক্রিকেট থে‌কে রুবেলের বিদায়

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২১, ০৮:২৯ রাত
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২১, ০৮:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ফুটবল দলের কোচ অস্কার ব্রুজন

নিজস্ব প্রতিবেদক : [২] হঠাৎ করে ইংলিশ কোচ জেমি ডের জায়গায় অস্কার ব্রুজনকে জাতীয় দলের কোচ করা হয়েছে। দুই মাসের জন্য তিনটি প্রতিযোগিতায় অন্তর্র্বতী কোচ হিসেবে থাকার কথা স্প্যানিশ এই কোচের।

[৩] গত পাঁচ দিন ধরে ব্রুজনের সঙ্গে এই নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে সবশেষ তথ্য হলো, ব্রুজন তিনটি প্রতিযোগিতা নয়, আপাতত সাফ চ্যাম্পিয়নশিপে কাজ করতে চাইছেন। বুধবার ২২ সেপ্টম্বর দুপুরে তার পরিচিতির পাশাপাশি আনুষ্ঠানিকভাবে সাফের দলও ঘোষণা করতে যাচ্ছে বাফুফে।

[৪] মঙ্গলবার ২১ সেপ্টেম্বর বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের বাসায় ব্রুজনের সঙ্গে আলোচনায় যোগ দেন সহ-সভাপতি ও জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।

[৫] সভা শেষে বাফুফের কাজী নাবিল গণমাধ্যমকে বলেছেন, কত সদস্যের জাতীয় দল হবে, তা ঠিক হয়নি। দীর্ঘমেয়াদে (ব্রুজনের) কাজ করার কথাটা ঠিক নয়। এটা ভুল রিপোর্ট হচ্ছে। সাফ নিয়ে কথা হয়েছে। সে আপাতত সাফই করবে। পরবর্তী দুটি প্রতিযোগিতা নিয়ে আমাদের মধ্যে কোনও আলোচনা হয়নি। সাফ নিয়ে চিন্তা করছি। পরের বিষয় নিয়ে পরবর্তীতে ভাববো।

[৬] আগামী ১ থেকে ১৬ অক্টোবর মালদ্বীপে হবে সাফ চ্যাম্পিয়নশিপ। সেই লক্ষ্যে ব্রুজন নিজের মতো করে কোচিং স্টাফ চাইছেন। সেখানেও মিলেছে সমাধান। কাজী নাবিল বলেছেন, আমরা আলোচনা করেছি কী করে এগোনো যায়। সে কাজ করবে। কোচিং স্টাফ কারা থাকবে? তার পরিকল্পনা কী? সেটা শেয়ার করেছে। স্টাফের চাহিদা জানিয়েছে। আমরা তা বিবেচনা করে সিদ্ধান্ত নিচ্ছি। বুধবার ২২ সেপ্টেম্বর ঘোষণা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়