শিরোনাম
◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব ◈ কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ: একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ ◈ জ্বালানি তেলের দাম আবারও ছাড়াল ১০০ ডলার ◈ স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্রসহ পাঁচ শক্তিশালী দেশ ◈ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বঙ্গভবনে তারেক রহমান  ◈ সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত এলপি গ্যাস আমদানিতে

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২১, ০৫:১৭ বিকাল
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে আরো ২৪৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি

শাহীন খন্দকার: [২] চলতি বছর বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১৬ হাজার ২২২ জন। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

[৩] বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি এবং ক্লিনিক হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২৪৬ জন। এর মধ্যে ঢাকাতে ২১১ জন এবং ঢাকার বাইরের সারাদেশে ভর্তি হয়েছেন ৩৫ জন।

[৪] এতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট এক হাজার ৩১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮৩৬ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ১৩৫ জন রোগী ভর্তি রয়েছেন।

[৫] এছাড়া ও জানুয়ারি থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১৬ হাজার ২২২ জন। একই সময়ে হাসপাতাল থেকে চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ হাজার ১৩২ জন রোগী। এ পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৫৯ জনের মৃত্যুর হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়