শিরোনাম
◈ বাংলা‌দেশ- ভারত সীমান্তে উত্তেজনা বাড়ছে? ◈ বি‌শ্বের সেরা টেস্ট দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত বাংলাদেশ: ওয়াসিম আকরাম ◈ বাংলাদেশের চাইতে পাকিস্তান বাজে দল, দাবি দেশটির সাবেক ক্রিকেটার কামরান আকম‌লের ◈ ইবোলা টিকা বাজারে আসতে আরও ৯ মাস লাগতে পারে: ডব্লিউএইচও ◈ কোটচাঁদপুরে মালবাহী ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রুটে ট্রেন চলাচল বন্ধ ◈ পাকিস্তান থেকে আসা ২৮ টন বিট লবণ আটকাল চট্টগ্রাম কাস্টমস ◈ আরও দুটি গ্রিন কারখানা, বিশ্বের শীর্ষ ১০০ গ্রিন কারখানার ৫৩টিই বাংলাদেশের ◈ চিকেনস নেকে কৌশলগত তৎপরতা বাড়াচ্ছে ভারত ◈ ৩০ বছর পর ইউরোপা লিগে চ্যাম্পিয়ন অ্যাস্টন ভিলা ◈ গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন চায় বাংলাদেশ, নতুন কাঠামোর ভাবনায় ভারত

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২১, ০১:৪৭ দুপুর
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২১, ০২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেডিক্যাল টেকনোলজিস্ট, টেকনিশিয়ান ও কার্ডিওগ্রাফার নিয়োগ পরীক্ষা বাতিল

মহসীন কবির: [২] অস্বচ্ছতার প্রমাণ মেলায় মেডিক্যাল টেকনোলজিস্ট, টেকনিশিয়ান ও কার্ডিওগ্রাফার পদে নিয়োগে লিখিত পরীক্ষা বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ডিবিসি ও সময় টিভি

[৩] এর আগে গতকাল (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব আনজুমান আরা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপযুক্ত বিষয়ে জানানাে যাচ্ছে যে স্বাস্থ্য অধিদফতরের আওতাধীন মেডিক্যাল টেকনােলজি, মেডিক্যাল টেকনিশিয়ান ও কার্ডিওগ্রাফার পদে নিয়ােগে দুর্নীতির বিষয়ে পত্রিকায় প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে তদন্ত করার জন্য স্বাস্থ্যসেবা বিভাগ কর্তৃক কমিটি গঠন করা হয়। কমিটি থেকে দাখিলকরা তদন্ত প্রতিবেদনের আলােকে স্বাস্থ্যমন্ত্রী অধিদপ্তরের আওতাধীন মেডিক্যাল টেকনােলজিস্ট, মেডিক্যাল টেকনিশিয়ান ও কার্ডিওগ্রাফার পদে জনবল নিয়ােগের বিষয়ে নিচের নির্দেশনা দিয়েছেন।

[৪] ‘যেহেতু তদন্ত প্রতিবেদনে লিখিত পরীক্ষার খাতায় অস্পষ্টতা পাওয়া গেছে মর্মে উল্লেখ রয়েছে, সেহেতু বর্ণিত নিয়োগ কার্যক্রম বাতিল পূর্বক পুনরায় নতুন নিয়ােগ অল্পসময়ে বিজ্ঞপ্তি প্রদান করে দ্রুত নিয়োগের ব্যবস্থা করা হোক। ইতোপূর্বে যারা আবেদন করেছেন তাদের নতুনকরে আবেদনের প্রয়োজন নেই। তারা নতুন নিয়ােগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।’

[৫] এতে আরও বলা হয়, নিয়ম অনুযায়ী স্বাস্থ্য অধিদফরের আওতাধীন ৩য় শ্রেণির কর্মচারিদের নিয়ােগকারী কর্তৃপক্ষ মহাপরিচালক, স্বাস্থ্য অধিদফতর। এ অবস্থায় স্বাস্থ্য অধিদফতরের আওতাধীন মেডিকেল টেকনােলজি, মেডিকেল টেকনিশিয়ান ও কার্ডিওগ্রাফার পদে জনবল নিয়ােগের লক্ষ্যে মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়