শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২১, ০১:৪৫ দুপুর
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২১, ০১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাতীবান্ধায় ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

নুরনবী সরকার: [২] লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ডোবার পানিতে পড়ে জুই আক্তার (০২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

[৩] মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সিংগীমারী ইউনিয়নের তেলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

[৪] জানা গেছে,উপজেলার সিংগীমারী ইউনিয়নের তেলিপাড়া গ্রামের জুয়েল রানা মেয়ে জুই আক্তার(২) বাড়ির অদূূরে খেলতে গিয়ে ডোবার পানিতে পড়ে যায়। পরে ডোবার পানিতে পরা শিশুটি দেখতে পেয়ে এলাকাবাসী উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

[৫] এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, বিষয়টি জানতে পেরে ঘটনা স্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যকে পাঠানো হয়েছে। এ বিষয় এখনো কেউ কোন অভিযোগ দেয়নি বলেও তিনি জানান। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়