শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২১, ০১:২৮ দুপুর
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২১, ০১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শূন্য পদে কারা চিকিৎসক নিয়োগে হাইকোর্টের নির্দেশ

খালিদ আহমেদ : [২] আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই নির্দেশ দেন।

[৩] রিটকারী আইনজীবী অ্যাডভোকেট জে আর খান রবিন বলেন, 'আদালত প্রয়োজনীয় আরও চিকিৎসক দ্রুত সময়ের মধ্যে নিয়োগ দিতে বলেছেন।'

[৪] তিনি বলেন, 'সারা দেশের কারাগারগুলোতে মোট ১৪১ জন চিকিৎসক প্রয়োজন ছিল। এর মধ্যে ১১২ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। শূন্য ২৯ পদেও খুব শিগগির নিয়োগ দেওয়া হবে বলে হাইকোর্টকে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।'

[৫] জানা গেছে, গাজীপুরের কাশিমপুরে অবস্থিত মহিলা কারাগারসহ সারা দেশে মোট ৬৮টি কারাগার রয়েছে। এসব কারাগারে বন্দির তুলনায় চিকিৎসক সংকট ছিল। বন্দিদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে শূন্য পদে চিকিৎসক নিয়োগ দেওয়ার নির্দেশনা চেয়ে রিট করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়