শিরোনাম
◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২১, ১২:২৬ দুপুর
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২১, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গ্রানাডার সঙ্গে বাজে পারফরমেন্সে কোচ কোম্যানের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠেছে বার্সেলোনায়

স্পোর্টস ডেস্ক : [২] ঘরের মাঠে গ্রানাডার সঙ্গে ১-১ গোলে ড্র করার পর বার্সেলোনায় কোম্যানের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এ ব্যাপারে একদমই কথা বলতে রাজি নন এ ডাচ কোচ।

[৩] এই মৌসুমেই বার্সা ছেড়ে পিএসজি চলে গেছেন মেসি। গ্রিজম্যানও ফিরেছেন নিজের পুরনো ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদে। এদিকে লা লিগায় চার ম্যাচে মাত্র ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ম স্থানে আছে বার্সেলোনা। সবমিলিয়ে বার্সেলোনা ফুটবল ক্লাব রয়েছে খুব নাজুক অবস্থায়।

[৪] সংবাদ সম্মেলনে কোম্যান বলেন, এই বার্সা আট বছর আগের বার্সেলোনা ক্লাব নয়। গ্রানাডার সাথে যে পদ্ধতিতে খেলতে চেয়েছি সেভাবে খেলতে পারিনি। আমাদের খেলার গতি অনেক কম। তিনি আরো জানান, প্রথমে গোল করেই গ্রানাডা নিজেদের খোলসবদ্ধ করে রেখেছে। তারা প্রচুর সময় নষ্ট করার কৌশল অবলম্বন করেছে এবং জায়গা দেয়নি। এভাবে খেলা আসলেই কঠিন।

[৫]গত বছরই বার্সেলোনার কোচ হিসেবে অভিষেক হয় রোনাল্ড কোম্যানের। এর আগে তিনি নেদারল্যান্ডস জাতীয় দলের কোচের দায়িত্বে ছিলেন। একসময়ে বার্সেলোনা ফুটবল দলের সেরা ডিফেন্ডারও ছিলেন তিনি। - মার্কা, সম্পাদনা: এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়