শিরোনাম
◈ অপচয় রোধে সংসদে সতর্কবার্তা, সাউন্ড ও পানির সমস্যা সমাধানে উদ্যোগ ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী 

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২১, ১০:০০ দুপুর
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২১, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদ্মায় ধরা ৩৫ কেজির বাঘাইড় বিক্রি হলো ৪৭ হাজার টাকা

ডেস্ক রিপোর্ট: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৩৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ।

সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেলে দৌলতদিয়া এলাকায় পদ্মা নদীতে জাল ফেললে নুরু হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জানা যায়, রাতে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় মৎস্য আড়তে নিয়ে আসেন নুরু। মাছটি উন্মুক্ত নিলামে উঠলে স্থানীয় আড়তদার ও মাছ ব্যবসায়ী শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক শাহজাহান শেখ ১ হাজার ২৫০ টাকা কেজি দরে মোট ৪৩ হাজার ৭৫০ টাকা দিয়ে কিনে নেন।

মাছটি কেনার পর শাহজাহান মুঠোফোন ঢাকার ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে কেজি প্রতি ১০০ টাকা লাভে ৪৭ হাজার ২৫০ টাকায় বিক্রি করেন।

শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান শেখ জানান, বিকেলে জেলে নুরু হালদার তার দল নিয়ে পদ্মায় মাছ ধরতে গেলে পদ্মা ও যমুনার মোহনায় এই বিশাল বাঘাইড় মাছটি তাদের জালে ধরা পড়ে, রাতে দৌলতদিয়াতে মাছটি বিক্রির জন্য আনলে ৪৩ হাজার ৭৫০ টাকা দিয়ে কিনে নেন এবং ৪৭ হাজার ২৫০ টাকায় বিক্রি করে দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়