শিরোনাম
◈ বিশ্বকা‌পে ভার‌তের বিরু‌দ্ধে পা‌কিস্তান খেল‌তে রা‌জি হওয়ায় কল‌ম্বো যাওয়ার বিমান ভাড়া বাড়‌লো  ◈ ফুটবলার হ‌্যা‌রি কেইনকে চায় সৌদি আর‌বের দুই ক্লাব  ◈ আজ থেকে ৭২ ঘণ্টার জন্য বন্ধ হলো মোটরসাইকেল চলাচল ◈ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান ◈ সাময়িকভাবে স্থগিত মালয়েশিয়ার ই-ভিসা কার্যক্রম ◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০৩:১৭ দুপুর
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০৩:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে পরিচালক পদে আসছে বড় পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : [২] অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। বেশ কয়েকটি কারণে এবারের নির্বাচন ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরইমধ্যে জানা গেছে নাজমুল হাসান পাপনের দুই মেয়াদে যে পরিচালকরা তার সঙ্গে ছিলেন এবার তাদের অনেকেই থাকছেন না। পরিচালক পদে আসবে বেশ কয়েকটি নতুন মুখও।

[৩] জানা গেছে, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের কর্ণধার তানজিল চৌধুরী আর পরিচালক থাকছে না। এ ছাড়াও বিসিবিতে দেখা যাবে না আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেল, রেপিড সিকিউরিটিজের কর্ণধার হানিফ ভূঁইয়া ও বিসিবির মেডিকেল বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা সৈয়দ আশফাকুল ইসলাম টিটুকে। তবে মোহামেডান ক্লাবের পরিচালক ক্যাসিনোকাণ্ডে অভিযুক্ত লোকমান হোসেন ভূঁইয়ার ভাগ্য এখনো ঝুলে আছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বন্ধু হওয়ার সুবাদে শেষ পর্যন্ত তিনি টিকে যেতে পারেন বলেই জানা গেছে।

[৪] অন্যদিকে নতুন মুখ হিসেবে বিসিবির পরিচালক হিসেবে দেখা যেতে পারে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভির আহমেদ টিটু, প্রয়াত পরিচালক আফজালুর রহমান সিনহার পুত্র ফাহিম সিনহা, মোহামেডানের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান ও ইন্টার স্পোর্টসের ইফতেখার আহমেদ মিঠুকে। ৮ বছর ধরে পর পর দুটি নির্বাচিত কমিটিতে তেমন কোনো পরিবর্তন ছিল না। তবে নানা কারণেই এবার বিসিবির পরিচালক পদে আসছে বড় পরিবর্তন। তবে শেষ মুহূর্তে বিসিবি সভাপতির ইচ্ছা-অনিচ্ছায় বদলে যেতে পারে অনেক কিছুই। - এমজমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়