শিরোনাম
◈ দক্ষিণ ইরানে মার্কিন বাহিনীর ৯০০ কেজি ওজনের শক্তিশালী বোমা হামলা: নিউইয়র্ক টাইমস ◈ জ্বালানি সংকটে ডিবিএল গ্রুপের সব পোশাক কারখানা বন্ধ ঘোষণা ◈ চলতি আগস্ট মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ দিনের ছুটি! ◈ গুম প্রতিরোধ আইন অনুমোদন, মৃত্যুর ঘটনায় শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন ◈ হাসিনা প্রসঙ্গে ভারতের কাছে স্পষ্ট বার্তা বাংলাদেশের ◈ শেখ হাসিনার ‘ভার্চুয়াল সভা’ নিয়ে ভারতের স্পষ্ট অবস্থান জানতে চায় বাংলাদেশ ◈ যুক্তরাষ্ট্রের ক্রিকেটার বোদুগুম অ‌খি‌লেশ‌ সব ধর‌নের ক্রিকেটে ৮ বছরের  নিষিদ্ধ ◈ ফিফা সভাপতির পাশ থেকে সরে দাঁড়াল ওয়েলশ ফুটবল অ্যাসোসিয়েশন ◈ ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডে চতুর্মুখী তীব্র যানজট, অচল ঢাকা-সিলেট-কুমিল্লা মহাসড়ক ◈ ৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০১:৫০ দুপুর
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সন্দ্বীপে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

ডেস্ক নিউজ: চট্টগ্রামের সন্দ্বীপে ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে রহমতপুর ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়া বিভিন্ন ইউনিয়নে ইউপি সদস্য প্রার্থীদের সমর্থকদের মধ্যেও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে রহমতপুর ইউনিয়নে নৌকার প্রার্থী ফরিদুর রহমান কিশোর এবং স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান বেলালের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়া সারিকাইত ইউনিয়নে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে এবং গাছুয়া ইউনিয়নের ১ ও ৯ নম্বর ওয়ার্ডের সংক্ষিত মহিলা সদস্য পদের প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়। খবর বাংলানিউজ২৪.কম

নির্বাচনী সহিংসতার কথা স্বীকার করে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমদ বলেন, সন্দ্বীপ উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রার্থীদের মধ্যে ঝামেলা হয়েছে। বিশেষ করে রহমতপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ঝামেলা হয়। এছাড়া বিভিন্ন ইউনিয়নে সদস্যপদের প্রার্থীদের সমর্থকদের মধ্যেও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পুলিশ অবস্থান নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে। এখন পর্যন্ত সবগুলো কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়