শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ দুপুর
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জোহানেসবার্গের মেয়র

রাকিবুল আবির: [২] দক্ষিণ আফ্রিকার বৃহত্তম শহর জোহানেসবার্গের নতুন মেয়র জোলিডি মাতোঙ্গো সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৪৬ বছর। দুর্ঘটনার আগে মেয়র প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে প্রচারণা চালাচ্ছিলেন। বিবিসি

[৩] দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জানায়, শনিবার সড়কে এক পথচারীকে বাঁচাতে গিয়ে একটি ভ্যানের সঙ্গে ধাক্কা খায় মেয়রের গাড়ি। এই ঘটনায় সেই পথচারী ও গাড়িচালক মারা যান। প্রাণ হারান জোলিডি মাতোঙ্গোও।

[৪] করোনায় জোহানেসবার্গের সাবেক মেয়রের মৃত্যুর পর গত ১০ আগস্ট জোলিডি মাতোঙ্গো মেয়র পদ লাভ করেন। এর ৪০ দিনের মাথায় প্রাণ হারান তিনিও।

[৫] মেয়রের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। তিনি বলেন, মর্মান্তিক এই ঘটনাটি মেনে নেওয়া আসলেই খুব কঠিন। মৃত্যুর কিছুক্ষণ আগেও মাতোঙ্গো আমার এবং সোয়েটোর বাসিন্দাদের সঙ্গে কথা বলেছিলেন। আমরা এমন দুর্ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়