শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২৫ সকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুবাই-আবুধাবী সীমান্ত উন্মুক্ত, লাগবে না করোনা সনদ

ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে: গত  রোববার (১৯ সেপ্টেম্বর) আমিরাতের অন্যান্য প্রদেশ থেকে আবুধাবি প্রবেশ করতে করোনার সনদ প্রদর্শনের আইনটি তুলে নেওয়া হয়েছে। এতে করে অভ্যন্তরীণ সীমান্তের করোনা বিধিনিষেধ আইনটি আর থাকছে না।

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি প্রশাসন করোনার সংক্রমণ প্রতিরোধে অভ্যন্তরীণ সীমানায় বিধিনিষেধ জারি করে। গেল বছর আবুধাবি ও আল আইনে প্রবেশ করতে অন্যান্য প্রদেশের বাসিন্দাদের করোনার নেগেটিভ সনদ বাধ্যতামূলক করা হয়েছিল।

এদিকে সংযুক্ত আরব আমিরাতে করোনার সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে চলে আসছে। প্রতিদিন শনাক্তের হার ০.০২ শতাংশে নেমে এসেছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ