শিরোনাম
◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ◈ গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা ◈ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক: ১০ সেপ্টেম্বর শেষ হবে সংসদের তৃতীয় অধিবেশন ◈ নিম্নমানের কাজ রুখতে ৩০ প্রকল্পে সমস্যা চিহ্নিত, ব্যবস্থা নেওয়ার নির্দেশ ◈ শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদার হলে বাড়বে কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ: মাহ্দী আমিন ◈ ট্রেজারি বেঞ্চে আসনবিন্যাসে পরিবর্তন: ফখরুলের স্থানে সালাহউদ্দিন ◈ যুবলীগের পরশ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ◈ সংসদে চরম হট্টগোল, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার (ভিডিও) ◈ নেপালে নতুন বিপর্যয়ের আশঙ্কা, ৭২ ঘণ্টার মধ্যে ভেঙে পড়তে পারে হ্রদের বাঁধ

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০২:০৮ রাত
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আকর্ষণীয় লভ্যাংশ ঘোষণার পরও দরপতনের শীর্ষে ৮০ শতাংশই মিউচ্যুয়াল ফান্ড

মাসুদ মিয়া : [২] আকর্ষণীয় লভ্যাংশ ঘোষণার পরও দরপতনের শীর্ষে ৮০ শতাংশ মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর। গতকাল লেনদেনের শুরুতেই ফান্ডগুলোর দাম কমতে থাকে। দেখতে দেখতে দিনের দাম কমার সর্বোচ্চ সীমায় পৌঁছে যায় সবগুলো ফান্ড।

[৩] এরপরও ৮টি ফান্ডের ক্রয় আদেশের ঘর খালি পড়ে রয়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ২৪৪টির বা ৬৪.৮৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। ডিএসইর টপটেন লুজার তালিকায় ৮০ শতাংশই মিউচ্যুয়াল ফান্ড খাতের কোম্পানিগুলোর দখলে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

[৪] জানা গেছে, ডিএসইতে টপটেন লুজার তালিকায় ১০টি কোম্পানির মধ্যে ৮টি বা ৮০ শতাংশ মিউচ্যুয়াল ফান্ড খাতের কোম্পানি রয়েছে। বাকি দুইটি বা ২০ শতাংশ রয়েছে পেপার খাতের দখলে। জানা গেছে, লুজারের শীর্ষে রয়েছে পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। আগের দিন ফান্ডটির ইউনিট দর ছিল ৭ টাকায় আজ লেনদেন শেষে এর ইউনিটের ক্লোজিং দর দাঁড়ায় ৬.৩০ টাকায়।

[৫] অর্থাৎ এ ফান্ডটির ইউনিট দর ০.৭০ টাকা বা ১০ শতাংশ কমেছে। এর মাধ্যমে পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

[৬] টপটেন লুজার তালিকায় মিউচ্যুয়াল ফান্ডের অন্য কোম্পানিগুলোর মধ্যে এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯.৮৫ শতাংশ, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯.৭২ শতাংশ, ট্রার্স্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯.৪৫ শতাংশ, ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ৯.২৭ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯.০৯ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮.৮৬ শতাংশ এবং আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ৮.৫৭ শতাংশ কমেছে।

[৭] এছাড়া টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য দুই কোম্পানির মধ্যে পেপার প্রসেসিংয়ের ৮.৭৪ শতাংশ ও মনোস্পুল পেপারের শেয়ার দর ৮.৭১ শতাংশ কমেছে। সম্পাদনা : ভিকটর রোজারিও

  • সর্বশেষ