শিরোনাম
◈ ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাত : ৭০০ কিমি দূর থেকেও শোনা গেল বিস্ফোরণের শব্দ, বন্ধ ৬ বিমানবন্দর ◈ যানজট কমাতে গাবতলী-মহাখালী-সায়েদাবাদ-গুলিস্তান বাস টার্মিনাল সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে: সড়ক প্রতিমন্ত্রী ◈ রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতি: সংঘর্ষ নয়, সমঝোতার রাজনীতি চাই ◈ তারেক রহমানের ভারত সফর ঘিরে দিল্লিতে ‘অভ্যন্তরীণ বিরোধের’ ইঙ্গিত ◈ খেলার নিয়ম বদলে গেছে, পাল্টা প্রতিক্রিয়ার যুগ শেষ: ইরা‌নের পার্লা‌মে‌ন্টে স্পিকার ◈ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ ◈ রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী ◈ এয়ারবাসের প্রস্তাব ‘অবিশ্বাস্য প্রতিযোগিতামূলক’: ইইউ রাষ্ট্রদূত ◈ দিল্লিতে বহুতল ভবন ধস, ‘বাঁচাও, বাঁচাও’ আর্তনাদে ভারী ঘটনাস্থল ◈ শিক্ষকদের জন্য বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৭:০৯ বিকাল
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৭:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পটুয়াখালীতে মাদক সেবনে বাধা দেয়ায় মন্দিরের হামলার অভিযোগ

নীনা আফরীন: [২] জেলার মদনমোহন জিউর আখড়াবাড়ী মন্দিরের হামলা করেছে একদল যুবক। হামলাকালে মন্দিরের সেবক ও কমিটির সদস্য শ্যামল কুমারকে মারধোর করেছে মাদক সেবীরা। এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। তবে পুলিশ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে এখোন পর্যন্ত ব্যবস্থা নিতে পারেনি।

[৩] শনিবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে বলে জানায় মন্দির কমিটি।

[৪] মদনমোহন জিউর আখড়া বাড়ী মন্দিরের পুজা উদ্পযাপন কমিটির সভাপতি তরুন কুন্ডু ও সাধারন সম্পাদক অনিমেষ গুহ চঞ্চল অভিযোগে বলেন-বিগত দিন থেকে উল্লেখিত যুবকরা মন্দিরের ভবনের ছাদে অবস্থান করে মাদক সেবন করে আসছে। প্রথমে তাদের মৌখিকভাবে নিষেধ করা হলেও তারা তা শোনেনি। পরে মন্দিরের ছাদে ওঠার দরজায় তালা লাগিয়ে দেয় মন্দির কমিটি। পূর্বের ধারাবাহিকতায় শনিবার দুপুরে মন্দিরের ভবনের সাদে ওঠার জন্য মন্দির পরিচ্ছন্ন কর্মী রাখালের কাছে চাবি চায় খায়রুল ও তার বন্ধুরা। এতে রাখাল আপত্তি জানালে খায়রুল ও তার বন্ধুরা ক্ষিপ্ত হয়ে প্রতিমা ভাংচুরের চেষ্টা চালায়। ওই সময়ে যুবকদের অকথ্য গালাগাল শুনে শ্যামল কুমার এগিয়ে এলে তাকে মারধোর করে মন্দিরের মেজেতে টানা হেচরা করে খায়রুল,প্রিতম পোদ্দার, আরমান মিয়া, মোঃ ইমরান, ও সুমন দাসসহ ৮/১০ যুবক। পরে ৯৯৯ নম্বরে কল করা হলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছায়। ততক্ষনে হামলাকারীরা স্থান ত্যাগ করে।

[৫] ঘটনার সত্যতা স্বীকার করে অভিযুক্ত আরমান মুঠোফোনে সাংবাদিকদের জানান, তুচ্ছ ঘটনায় বাকবিতন্ডা হয়েছে। ওই সময়ে প্রিতম পোদ্দার মন্দিরের এক ব্যক্তিকে চেয়ার দিয়ে পেটায় বলে স্বীকার করে আরমান।

[৬] এ প্রসঙ্গে সদর থানার এসআই হাফিজুর রহমান বলেন-উল্লেখিত ঘটনায় মন্দির কর্তৃপক্ষ অভিযোগ দিয়েছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ তৎপর রয়েছে।

  • সর্বশেষ