শিরোনাম
◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে ◈ মব কালচার আর অ্যালাউ করা হবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৯ এপ্রিল বগুড়া-শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ, আলোচনার বিষয় জানা যায়নি  ◈ উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, তেল শোধনাগারে ধোঁয়া উড়ছে

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৫:২৫ বিকাল
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৯:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় আরো ৪৩ জনের মৃত্যু, শনাক্ত ১৩৮৩

শাহীন খন্দকার ও মিনহাজুল আবেদীন: [২] এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ২২৫ জনে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪২ হাজার ৬৮৩ জনে।

[৩] রোববার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

[৪] এর আগে শনিবার ৩৫, শুক্রবার ৩৮, বৃহস্পতিবার ৫১ বুধবার ৫১, মঙ্গলবার ৩৫ ও সোমবার ৪১ জনের মৃত্যু হয়।

[৫] স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৮৮৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১ হাজার ৫৪১ জন।

[৬] গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ১২৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৪ হাজার ৬৮৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৫ দশমিক ৬২ শতাংশ। এ পর্যন্ত মোট ৯৪ লাখ ৩৭ হাজার ৬৫৬টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৩৫ শতাংশ।

[৭] ২৪ ঘণ্টায় যে ৪৩ জন মারা গেছেন তাদের মধ্যে নারী ২১ জন এবং পুরুষ ২২ জন। এ সময়ের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম বিভাগে ৮ জন মারা গেছেন। রাজশাহীতে ৪ খুলনায় ৬, সিলেটে ২, রংপুরে ৩ ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন।

[৮] স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়