শিরোনাম
◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৫:২২ বিকাল
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৫:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রতিবন্ধী দম্পতিকে সহায়তার প্রতিশ্রুতি দিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা

এইচএম দিদার: [২] উপজেলার মোহাম্মদ পুর ইউনিয়নের প্রতিবন্ধী দম্পতি সালমা ও শাহজাহান মিয়ার মানবেতর জীবনযাপন করছেন। তাঁদের কোলজুড়ে এসেছে এক কন্যা সন্তান। সন্তান পেয়ে আনন্দের সীমা নেই কিন্তু সন্তানের খরচ বহন করতে হিমশিম খাচ্ছে এই দম্পতি।

[৩] ভিক্ষাবৃত্তি করতে গিয়ে পরিচয় হয় একে অপরের, সেই থেকে প্রণয়। প্রণয় থেকে বিয়ে। যুগল জীবনের হিসেব তারা খুব সহজে মিলালেও মূল বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক অস্বচ্ছলতা। শাহজাহান মিয়ার বাড়ি নোয়াখালী জেলার বসুর হাট চরক্লার্ক গ্রামে, বাবা-মা নেই, নেই ভাই-বোনও।

[৪] ভিটেমাটি হারা শাহ-জাহান মিয়া বর্তমানে সালমার দাদীর বাড়ি উপজেলার মোহাম্মদপুর গ্রামেই একটি ঝুঁপড়ি ঘরে বসবাস এই দম্পতির। তাদের দাবি সরকারি সহযোগীতা পেলে তারা অন্ততপক্ষে একটি সুখে-শান্তিতে বসবাস করতে পারবেন।

[৫] এ বিষয়ে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল ইসলাম খান বলেন," বিষয়টি আমি অবগত হয়েছি। আমি ওনাদের খোঁজখবর নিবো। যথাযথ পক্রিয়ায় তাঁদেরকে সার্বিকভাবে সাহায্য সহযোগীতা করা হবে। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়