শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০২:০০ রাত
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দৈনিক মাত্র ৩০ মিনিট ঘুমিয়ে ১২ বছর

অনলাইন ডেস্ক: ১২ বছর ধরে প্রতিদিন মাত্র ৩০ মিনিট ঘুমিয়েও সুস্থ-সবলভাবে সব কাজ করে যাচ্ছেন বলে দাবি করেছেন জাপানের দাইসুকি হরি নামে ৩৬ বছর বয়সী এক ব্যক্তি। দ্য সান

দীর্ঘদিন চেষ্টার ফলে নিজের ঘুমের সময় দৈনিক মাত্র ৩০ মিনিটে কমিয়ে এনেছেন বলে দাবি করেন তিনি।

দাইসুকি জাপান সর্ট-স্লিপার অ্যাসোশিয়েশনের চেয়ারম্যান। তিনি অন্যদের ঘুমের সময় কমিয়ে আনার কৌশল শেখান। দাইসুকির আশা অন্যরাও তার এই কার্যকরী পদ্ধতি গ্রহণ করবে।

এ ব্যাপারে তিনি বলেন, তার মনে হয় ১৬ ঘণ্টায় এক দিনের সব কাজ শেষ করা সম্ভব নয়। তাই তিনি পরীক্ষামূলকভাবে ধীরে ধীরে নিজের ঘুমের সময় দৈনিক আট ঘণ্টা থেকে কমিয়ে ৩০ মিনিটে নিয়ে আসেন। দৈনিক মাত্র ৩০ মিনিট ঘুমিয়েও তিনি ‘সুস্থ ও সবল’ রয়েছেন বলে দাবি করেন।

এমনকি স্বল্প সময় ঘুমের বিষয়টি প্রমাণের জন্য জাপানের একটি টেলিভিশন চ্যানেলের কর্মীদের তিন দিন তাকে অনুসরণ করার অনুমতি দেন দাইসুকি।

প্রথম দিন সকাল ৮টায় দাইসুকি জিমে যান। এরপর পড়াশোনা ও লেখালেখিসহ রোজকার কাজ চলতে থাকে। রাত ২টায় তিনি ঘুমাতে যান। ২টা ২৬ মিনিটে কোনো অ্যালার্ম ছাড়াই তিনি উঠে যান।

ঘুম থেকে উঠেই পোশাক পরে বন্ধুদের সাথে আবার জিমে যান দাইসুকি।

রাতের সময়টা ভিডিও গেম খেলে, ইন্টারনেট চালিয়ে আর তার মতো কম ঘুমায় এমন বন্ধুদের সঙ্গে বেড়াতে বের হন দাইসুকি। তার বন্ধুদের সবাই নিজের ঘুমের সময় কমিয়ে এনেছেন যেন তারা পরস্পর বেশি সময় কাটাতে পারেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়