শিরোনাম
◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয়

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ১১:৫৪ রাত
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ১১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালিয়াকৈরে বিড়ি ধরানোকে কেন্দ্র করে ব্যবসায়ীকে হত্যা

ফজলুল হক: [২] গাজীপুরের কালিয়াকৈরে বিড়ি ধরানোর দিয়াশলাইট (ম্যাচ) নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে মিনহাজ উদ্দিন নামে এক হোটেল ব্যবসায়ীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

[৩] শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার দেওয়াইর এলাকার চিনাইল শ্রী শ্রী পাগল নাথ আশ্রমে এ ঘটনা ঘটে।

[৪] মিনহাজ উদ্দিনের বাড়ি, কালিয়াকৈর উপজেলার বাহাদুরপুর গ্রামে। তিনি স্থানীয় দেওয়াইর বাজার এলাকার হোটেল ব্যবসায়ী ছিলেন।

[৫] প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার দেওয়ার বাজার এলাকার চিনাইল শ্রী শ্রী পাগল নাথ আশ্রমে প্রতিবছর বর্ষা মৌসুমে একটি মেলার আয়োজন করা হয়। মেলা উপলক্ষে আশ্রমে নানা রকমের পসরা নিয়ে ব্যবসায়ীরা দোকান করে থাকে। শনিবার সকালে দেওয়ার বাজারের হোটেল ব্যবসায়ী মিনহাজ উদ্দিন তার দোকানের দুই কর্মচারী আলম হোসেন ও জামাল মিয়াকে নিয়ে ওই আশ্রমে যান। মেলার আয়োজক কমিটির সঙ্গে কথা বলে ফেরার সময় দেওয়ার এলাকার রিপন (২৩) ও তুহিন (১৯) মিনহাজ উদ্দিনের কাছে বিড়ি খাওয়ার জন্য দিয়াশলাইট (ম্যাচ) চান। তখন তিনি ম্যাচ দিতে অস্বীকার করেন। এনিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

[৬] রিপন ও তুহিন চলে গিয়ে ১০-১৫ মিনিট পর আরো কয়েকজনকে সঙ্গে নিয়ে ফেরত আসেন। পরে তারা মিনহাজ উদ্দিনকে মারধর করে। এতে মিনহাজি উদ্দিন গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মিনহাজ উদ্দিন মারা যান। নিহতের বুকে, গালে ও কপালে আঘাতের চিহ্ন রয়েছে।

[৭] ঢালজোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আকতারুজ্জামান জানান, আশ্রমের সামনে রিপন ও তুহিন ব্যবসায়ী মিনহাজ উদ্দিনকে মারধর করে। এতে ঘটনাস্থালেই তার মৃত্যু হয়।

[৮] কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরি জানান, হোটেলে খাওয়া শেষে দুইজন ছেলে মিনহাজ উদ্দিনের কাছে দিয়াশলাইট (ম্যাচ) চান। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হলে ওই লোকটি মাটিতে লুটিয়ে পরে। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।ওই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ