শিরোনাম
◈ বিদেশি কর্মীদের নিয়োগে নতুন শর্ত, স্পনসর করা গ্রিন কার্ডের নিয়ম কঠোর করছে যুক্তরাষ্ট্র ◈ অবশেষে জাতীয় গ্রিডে আসছে রূপপুরের বিদ্যুৎ, উদ্বোধনে পুতিনের যোগ দেয়া নিয়ে যা জানা গেল ◈ বাংলাদেশে মার্কিন বিনিয়োগ ও বেসরকারি পুঁজি আকর্ষণে তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ গোপালগঞ্জে অস্ত্র হাতে যাদের দেখা গেছে, তাদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খাতুন খালাস ◈ ফ্লাইট ও মাইক্রোসফটের পর এবার যুক্তরাষ্ট্রের জেপি মরগানসহ একাধিক ব্যাংকে প্রযুক্তিগত বিপর্যয়, ভোগান্তিতে গ্রাহকরা ◈ যুক্তরাষ্ট্রে ডার্টি বোমা হামলার ছক ইরানের, টার্গেটে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা: সিএনএন ◈ সরকা‌রের ভেতর অস্ব‌স্তি, স‌চিব ও ইউএনও পদমর্যাদার ৩ শতাধিক কর্মকর্তা নজরদা‌রি‌তে ◈ আফগানিস্তানে রেডিওতে ক্রিকেটের খবর, ধারাভাষ্য ও ম্যাচের ফল প্রচার নিষিদ্ধ করলো তালিবান  ◈ বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি-ইউএনএফপিএর সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ১০:২০ রাত
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ১০:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নামিদামি ব্র্যান্ডের মোড়কে নকল ওষুধ বিক্রি: গ্রেপ্তার ৩

সুজন কৈরী: [২] রাজধানীর বাবুবাজার এলাকায় বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে দেশি-বিদেশি নামিদামি ব্র্যান্ডের মোড়ক সম্বলিত বিপুল পরিমাণ নকল ওষুধ ও ক্রিম উদ্ধার করেছে ডিএমপির গোয়েন্দা লালবাগ বিভাগের কোতোয়ালি জোনাল টিম। নকল ওষুধ বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠান থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

[৩] শনিবার ওষুধ প্রশাসন কর্তৃপক্ষের উদ্যোগে বাবুবাজার এলাকার সুরেশ্বরী মেডিসিন প্লাজার নিচতলার মেডিসিন ওয়ার্ল্ড ও অলোকনাথ ড্রাগ হাউস এবং পাশের হাজী রনি মেডিসিন মার্কেটের নিচতলায় রাফসান ফার্মেসিতে অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মেডিসিন ওয়ার্ল্ডের ফয়সাল আহমেদ, অলোকনাথ ড্রাগ হাউসের সুমন চন্দ্র মল্লিক ও রাফসান ফার্মেসির লিটন গাজী। অভিযানে নেতৃত্ব দেন ওষুধ প্রশাসনের এটিএম কিবরিয়া খান ও মওদুদ আহমেদ নামের দুই কর্মকর্তা।

[৪] গোয়েন্দা লালবাগ ডিভিশনের কোতোয়ালি জোনের এডিসি সাইফুর রহমান আজাদ বলেন, বেশি লাভের আশায় এই ব্যবসায়ীরা ক্যান্সারসহ জীবন রক্ষাকারী ওষুধ, জন্ম নিরোধক পিলসহ দেশি-বিদেশি নামিদামি ব্র্যান্ডের নকল ওষুধ ও ক্রিম বিক্রি করছিলেন।

[৫] অভিযানকালে ইউনিক ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি ২৫০ বক্স নিক্স, ভারতীয় গ্লাসকোস্মিথক্লাইন ফার্মাসিউটিক্যালসের তৈরি বেটনোবেট সি ৩৫০ বক্স, একই কোম্পানির ইএনও ২৫০ বক্স, মর্ডান হারবালের তৈরি সুপার গোল্ড কাস্তুরি ১৬০ পিস, চিপলা লিমিটেডের জন্ম নিরোধক ট্যাবলেট আইপিল ১০০ পিস, ইউনিকিউ রিমিউস কোম্পানির সানগার ৪০০ পিসসহ বিভিন্ন ব্র্যান্ডের মোড়ক লাগানো বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ করা হয়।

[৬] গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, বেশি লাভের আশায় দীর্ঘদিন ধরে মিডফোর্ড এলাকা থেকে নকল ওষুধ সংগ্রহ করে দেশি-বিদেশি নামিদামি ব্র্যান্ডের নাম দিয়ে বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে রাজধানীর কোতোয়ালী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ