শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৯:০৯ রাত
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৯:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোর থেকে চুরি যাওয়া মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার

যশোর প্রতিনিধি: [২] শহরের রেলষ্টেশন বাজারস্থ মাছ বাজারের গলি থেকে চুরি যাওয়া মোটর সাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার করেছে যশোরের ডিবি পুলিশ। একই সাথে চোরকেও আটক করা হয়েছে। আটক ইমন হোসেন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার তারাইল মধ্যপাড়া গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে।

[৩] শনিবার তাকে আদালতে সোপর্দ করা হলে ইমন ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন। অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ আসামির জবানবন্দি গ্রহন শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন।

[৪] জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই শামীম হোসেন জানান, ইমন হোসেন স্বীকার করে গত ২৭ আগষ্ট রেলষ্টেশন বাজারস্থ মাছ বাজারের গলি হতে বাজাজ ডিসকভার ১২৫ সিসি কালো রংয়ের মোটর সাইকেল যার নাম্বার (যশোর হ-১৫-৩২৭৭) ঘাড়ের লক খুলে চুরি করে নিয়ে যায়। শুধু তাই নয়, অসংখ্য চুরির সাথে তিনি জড়িত বলে স্বীকার করেন।

[৫] উল্লেখ্য, চুরির ঘটনায় মোটর সাইকেল মালিক যশোর শহরের নাজির শংকরপুর এলাকার মৃত আবু বক্কার সিদ্দিকের ছেলে রফিকুল ইসলাম রিপন গত রোববার কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে মামলা করেন। মামলা রেকর্ড হওয়ার পর তদন্তর দায়িত্ব পান জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। ডিবি উক্ত চুরি যাওয়ার মোটর সাইকেলসহ দুই দফায় ১৫টি চোরাই মোটর সাইকেলসহ ১৪ জনকে আটক করে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়