শিরোনাম
◈ কম্বোডিয়ার প্রতারণা চক্রের ফাঁদ থেকে মুক্ত হয়ে দেশে ফিরলেন ৩০ বাংলাদেশি ◈ ফ্রান্সে বিক্ষোভের ঝড়, পতনের মুখে ম্যাক্রোঁ? ◈ এক যুগের বেশি সময় পর ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প বন্ধের সিদ্ধান্ত, বদলে যাচ্ছে সড়কের নকশা ◈ সুখবর পেলেন ঋতুপর্ণারা, ফিফা নারী র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে ১০৬ নম্বরে বাংলাদেশ ◈ রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন তারেক রহমান ◈ শাহজালাল বিমানবন্দরে স্টোর ভবনে আগুন ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর ২৬ অক্টোবর, সই হবে অন্তত ৪ সমঝোতা স্মারক ◈ যে কারণে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি, নেপথ্যে যা জানা গেল ◈ জাতীয়কৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা ◈ ভারতবিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবে দিল্লি থেকে টাকা আসছে কলকাতায়, উসকানি ছড়াচ্ছে বাংলাদেশ থেকে: দিলীপ ঘোষ

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৮:২২ রাত
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৮:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তিনবার নির্বাচিত শ্রমিক ইউনিয়নের সভাপতি শরিফুল এবার ইউনিয়ন নির্বাচনে

ফিরোজ আহম্মেদ: [২] ঝিনাইদহের কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর মটর শ্রমিক ইউনিয়নের তিন তিনবার নির্বাচিত সভাপতি শরিফুল ইসলাম এবার ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে চাই। উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদ থেকে আওয়ামীলীগের দলীয় প্রতিকে নির্বাচন করতে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

[৩] এরই ধারাবাহিকতায় শনিবার বিকালে ২০০ মোটরসাইকেল, ১০টি মাইক্রো ও ১০০ আলমসাধুর বহরে হাজার হাজার কর্মী সমর্থক নিয়ে শোডাউন করেছেন। এদিন বিকালে তারা ফেসটুন ও ব্যানার নিয়ে বাশি বাজিয়ে নেচে গেয়ে ইউনিয়নের লাউতলা বাজার থেকে বিশাল এই মোটর শোভাযাত্রাটি বের করেন। শোভাযাত্রাটি ইউনিয়নের তালসার, ত্রিলোচনপুর, দাদপুর, বালিয়াডাংগা, বানুনিয়া, বড়ঘিঘাটি, শাহপুর ঘিঘাটি, চাদবা, একতারপুর, মধুপুর, কালুখালি ও আজমতনগর হয়ে কালীগঞ্জে আওয়ালীগের দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

[৪] শরিফুল ইসলাম জানান, আমি ছোট বেলা থেকে শ্রমিকদের সুখে দুঃখে পাশে থেকেছি। শ্রমিকরাও আমাকে ভালোবেসে দুইবার সাংগঠনিক সম্পাদক, একবার সহ-সভাপতি এবং তিনবার সভাপতি নির্বাচিত করেছে। এছাড়া আমি উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি ও ইউনিয়ন আওয়ালীগের সাংগঠনিক সম্পাদক হিসাবে দ্বায়িত্ব পালন করছি। আমি এবার ইউনিয়ন নির্বাচন করে এলাকার মানুষের সেবা করতে চাই।

[৫] বড় ঘিঘাটির গোলাম নবী খান জানান, আমি ৭১ সাল থেকে আজ পর্যন্ত ইউনিয়ন আওয়াশীলীগের সিনিয়র সহ-সভাপতির দ্বায়িত্ব পালন করছি। শরিফুল ছোটকাল থেকে থেকে সাংগঠনিক ছেলে। দির্ঘদিন ধরে শ্রমিক ইউনিয়নে প্রতিনিধিত্ব করছেন। স্থানীয় সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী যাকে নৌকা প্রতিক দিবেন আমি বা আমার সংগঠনের নেতাকর্মীরা তার সাথেই নির্বাচন করবে।

[৬] ইউনিয়ন আওয়ালীগ তথ্যপ্রযুক্তি সম্পাদক আব্দার হোসেন জানান, আমরা এবার শরিফুল ভাইকে ইউনিয়নের চেয়ারম্যান দেখতে চাই। আশা করি স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ও প্রধানমন্ত্রী শরিফুল ভায়ের হাতে নৌকা তুলে দেবেন।

 

  • সর্বশেষ