শিরোনাম
◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বাংলাদেশ-ইউনান বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা, বাড়ছে বিনিয়োগ ও ব্যবসায়িক সংযোগ ◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা ◈ রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, বাড়ছে রেমিট্যান্সও ◈ স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন, একাদশের ক্লাসও একদিন পিছিয়েছে ◈ খুনিরা হত্যার পরদিন অপ্রতিমের মায়ের সঙ্গে যে ‘নাটক’ করে ◈ ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকার, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার ◈ আশুলিয়ায় সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৮ ◈ কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ◈ জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বাড়ল, ডিজেল ১৩৫ ও পেট্রোল ১৬০ টাকা লিটার

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৩৯ বিকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা.আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

[৩] শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীলের সভাপতিত্বে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা.আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

[৪] ওই সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন,সেন্টমার্টিনে ১০শয্যা বিশিষ্ট হাসপাতালটি যেন চিকিৎসক শূন্য না থাকে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, দ্রুত সেন্টমার্টিনে টেলিমেডিসিন সেবা চালু করা হবে।

[৫] এসময় উপস্থিত ছিলেন, অধিদপ্তরের পরিচালক (সিডিসি) অধ্যাপক মো. নাজমুল ইসলাম, পরিচালক (এমআইএস) মিজানুর রহমান, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) গাইনি অ্যান্ড অবস বিভাগের অধ্যাপক ডা.ফাতেমা রহমান, জনসংযোগ কর্মকর্তা মো. আককাস আলী শেখ, কক্সবাজার জেলা সিভিল সার্জন ডা. মো. মাহবুবুর রহমান, টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডা.প্রণয় রুদ্র, ডা.এনামুল হক প্রমুখ।

[৬] এছাড়া টেকনাফ সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হাজামপাড়া রেড ক্রিসেন্ট মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেছেন মহাপরিচালক। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ