শিরোনাম
◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৫৭ বিকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বিমানবন্দরে ২২ হাজার ৪৯০পিস ইয়াবা উদ্ধার, সৌদিগামী যাত্রী আটক

সুজন কৈরী : [২] শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইয়াবাগুলো উদ্ধার করে সিভিল এভিয়েশন সিকিউরিটির (এভসেক) সদস্যরা। আটক করা হয় স্বপন মাতব্বর নামের সৌদি আরবগামী এক যাত্রীকে।

[৩] বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান বলেন, আটক ব্যক্তি সৌদিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪০৪৯ ফ্লাইটের যাত্রী ছিলেন।

[৪] বিমানবন্দরে ডি সারিতে স্ক্রিনার নুরুজ্জামান ও ইউনুস আলী ওই যাত্রীর ব্যাগ স্ক্যানিং মেশিনে তল্লাশি করে ইয়াবা শনাক্ত করেন। পরে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। ইয়াবাসহ আটক যাত্রীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কাছে হস্তান্তর করা হয়েছে।

[৫] ডিএনসির ঢাকা মেট্রো উপ-অঞ্চলের (উত্তর) উপ-পরিচালক (ডিডি) মো. রাশেদুজ্জামান বলেন, আটক যাত্রীকে শনিবার সন্ধ্যায় ডিএনসি’র কাছে হস্তান্তর করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়