শিরোনাম
◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৫৮ বিকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভোট ডাকাতির চেয়ে বড় জঙ্গি কে প্রশ্ন ডা. জাফরুল্লাহ চৌধুরীর

শিমুল মাহমুদ: [২] শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। গণস্বাস্থ্যের এ প্রতিষ্ঠাতা বলেন, ভোট ডাকাতির চেয়ে বড় জঙ্গি নাই। যাদের দাড়ি আছে, টুপি পড়ে তাদের জঙ্গি বলি। এটা অন্যায়, ভাঁওতাবাজি। এই ভাঁওতাবাজি বন্ধের জন্য আমাদেরকে বুদ্ধিমান হতে হবে।

[৩] জাফরুল্লাহ চৌধুরী বলেন, ন্যায় প্রতিষ্ঠার প্রক্রিয়ার নামই হলো জিহাদ। মানুষের ওপর অত্যাচারের প্রতিবাদে ইসলাম একটি বিজ্ঞানসম্মত ধর্ম। অর্ধমের বিরুদ্ধে সংগ্রামই জিহাদ। অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামই জিহাদ। অধিকার বঞ্চিত মানুষের ন্যায়ের অধিকার প্রতিষ্ঠা করাই জিহাদ। জিহাদ বললে আমাদের লজ্জা পাওয়ার কিছু নাই। ভাবতে হবে আমি ন্যায়ের পক্ষে আছি।

[৪] তিনি বলেন, মুক্তিযুদ্ধের অঙ্গিকার ছিল গণতন্ত্র, সামান্য এবং জনগণের অধিকার। মুক্তিযুদ্ধে সবই ইসলামের কথা বলেছি। মানুষের কথায় বলেছি, ন্যায়ের কথায় বলেছি। আজ আমাদের মুক্তিযুদ্ধের আদর্শ ভূলন্ঠিত, সে জন্য সংগ্রামে যেতে হবে।

[৫] গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা বলেন, আমি নামাজ পড়ি না বলে আমাকে মুরদাদ বলার অধিকার আপনাদের নেই। এটা আল্লাহ সিদ্ধান্ত নিবেন। নামাজ পড়ি না বলে আমাকে বেত মারার অধিকার আপনার নাই, খোদা বিচার করবেন। আজকে আলেমদের নামের কেনো বলৎকারে অভিযোগ আসবে? অন্যরা করলে দোর্ষ হয় না, কিন্তু আপনারা করলে দোষ হবে। কারণ মানুষ আপনাদের সম্মান করে। আপনারা ছোট দোষ করলে দোষটা বড় হয়ে যায়।

[৬] তালিবানদের সাহায্য করতে হবে উল্লেখ করে তিনি বলেন, তালিবানরা মুক্তিযোদ্ধা। তারা ২০ বছর যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে।তাদের সালাম করতে হবে। শুধরে সালাম করলে হবে না, দায়িত্বও আছে। সেখানে খাদ্য সংকটের কথা উঠেছে। এখানে ১৬ কোটি মানুষ, তালিবানদের কয়েক বছর খাওয়াতে পারেন। উপস্থিত সবার উদ্দেশ্য আফগানিস্তানে দ্রুত খাদ্য সহায়তা পেরনের আহ্বান জানান জাফরুল্লাহ চৌধুরী।

[৭] আলোচনা সভায় সভাপতিত্ব করেন আল্লামা সাইয়েদ কামাল উদ্দিন জাফরী, উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল ( অব:) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, ড. মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী, মাওলানা মাহমুদুল হাসান ফেরদৌস (পীর সাহেব), মুফতি একেএম ফারুক সিদ্দিকী, কাজী আবু হুরাইরাহ সভাপতি জাতীয় ইমাম সমিতি, প্রবন্ধ উপস্থাপন করেন ড. মুহাম্মদ এমরানুল হক মোহাদ্দিস নয়াটলা কামিল মাদরাসা, আলোচক অধ্যাপক মাওলানা তৌয়বুর রহমান, প্রিন্সপাল মাও, মোশাররফ হোসাইন, ড. মাওঃ গোলজার হোসেন, মাওঃ শাইখুল ইসলাম শাইখ, মাওঃ মঈনুল ইসলাম মাইজদী, সভা পরিচালনা করেন, হাফেজ কারী মারুফ বিল্লাহ, সার্বিক পরিচালনায় সংগঠনের সভাপতি মাওলানা আমিরুল ইসলাম হেলালী।

  • সর্বশেষ