শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৪:১৪ দুপুর
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৪:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাইবান্ধায় এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আনোয়ার হোসেন: [২] গাইবান্ধার পলাশবাড়ীতে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় জাহিদ হাসান (২৫) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

[২] শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা। এর আগে সকালে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

[৩] নিহত জাহিদ হাসান পলাশবাড়ী পৌর শহরের বাড়াইপাড়া এলাকার সামছুল ইসলামের ছেলে। সে পেশার একজন শ্রমিক।

[৪] স্থানীয়রা জানান, নিহত জাহিদ হাসান রাজমিস্ত্রিতে শ্রমিকের কাজ করেন। শনিবার সকালে বাড়ীর পাশে একটি আম গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুপুরে মরদেহ উদ্ধার করে।

[৫] এ বিষয়ে ওসি আরো জানান, মরহেদ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের পর জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়