শিরোনাম
◈ নবম পে-স্কেলের বেতন কাঠামো প্রকাশ ◈ লর্ডসে পাকিস্তানের ভরাডুবি, সি‌রিজ জিত‌লো ইংল‌্যান্ড ◈ মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেলের প্রস্তাব অনুমোদন, জানুন প্রজ্ঞাপন ও বেতন কার্যকরের তারিখ ◈ আসিম মুনিরের অস্ত্র কারখানা পরিদর্শন : পূজার আগে পাকিস্তানের হামলার শঙ্কা, নজরদারি বাড়িয়েছে ভারত ◈ ‘পরীক্ষিত’ সিল ছাড়া মাংস বিক্রি করলে দোকান বন্ধ: ডিএসসিসি প্রশাসক ◈ সেপ্টেম্বরেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম ◈ যুব এশিয়ান কাপ বাছাইপর্বে রাতে মুখোমুখি বাংলাদেশ ও উজবেকিস্তান ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ৭ সেপ্টেম্বর থেকে মূল টাকা তুলতে পারবেন গ্রাহকেরা ◈ রা‌তে নারী এশিয়া কা‌পে ইন্দোনেশিয়ার বিরু‌দ্ধে ম্যাচ দিয়ে লড়াই শুরু বাংলা‌দে‌শের ◈ পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বাস উল্টে আহত ৮

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৫০ দুপুর
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলা টাইগার্স দলে রিটেইনড খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে ৫ ক্রিকেটারকে

স্পোর্টস ডেস্ক : [২] টি-টেন ক্রিকেট লিগে বাংলাদেশি মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি বাংলা টাইগার্স পরবর্তী আসরের জন্য তাঁদের দল গোছানো শুরু করেছে ইতোমধ্যে। এবারও দলে আছেন লঙ্কান অলরাউন্ডার ইসুরু উদানা, উইন্ডিজের তারকা ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচার, জনসন চার্লস, কায়েস আহমেদ ও চিরাগ সুরি।

[৩] গত মৌসুমে স্কোয়াডে থাকা ইসুরু উদানা, আন্দ্রে ফ্লেচার, জনসন চার্লস, কায়েস আহমেদ ও চিরাগ সুরিকে ‘রিটেইনড’ খেলোয়াড় হিসেবে দলে রেখেছে বাংলা টাইগার্স।

[৪] আসন্ন মৌসুমে বিদেশি তারকা ক্রিকেটারদের সঙ্গে একাধিক বাংলাদেশি ক্রিকেটারেরও দেখা মিলতে পারে বাংলা টাইগার্স স্কোয়াডে।

[৫] এর আগে বিবৃতি প্রকাশ করে, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এবং ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিসকে আসন্ন পঞ্চম আসরের জন্য বাংলা টাইগার্সের আইকন খেলোয়াড় এবং অধিনায়ক হিসাবে নির্বাচিত করা হয়েছে।

[৬] দলটির প্রধান কোচ হিসাবে থাকবেন স্টুয়ার্ট ল। পল নিক্সন সামলাবেন ব্যাটিং ও ফিল্ডিং কোচের দায়িত্ব। বোলিং কোচ হিসাবে থাকবেন শন টেইট।

[৭] পঞ্চম আসরের টি-টেন লিগ মাঠে গড়াবে আগামী ১৯শে নভেম্বর। আর পর্দা নামবে ৪ই ডিসেম্বর। - ক্রিকবাজ

  • সর্বশেষ