শিরোনাম
◈ খুলনায় নিরাপত্তা শঙ্কায় জমা আগ্নেয়াস্ত্র ফেরত চাইলেন ১৮ জন, আবেদনকারীদের মধ্যে আওয়ামী লীগ নেতাও ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ ◈ দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সাইবার সুরক্ষা আইন নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে সরকার ◈ গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, হামলা-ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগ, আহত ১০ ◈ আগামী ৫ দিন তাপমাত্রা কমার আভাস, বৃষ্টি হতে পারে ৩ বিভাগে ◈ পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে কঠোর আইন আনছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ◈ স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ দ্বিতীয় টেস্ট, দ‌ক্ষিণ আ‌ফ্রিকার বিরু‌দ্ধে ৯১ রানে অলআউট বাংলাদেশ ◈ চীনের সহযোগিতায় নির্মিত অবকাঠামো বাংলাদেশের উন্নয়নের জন্য, অন্য কোনো দেশকে লক্ষ্য করে নয়: চীনা কূটনীতিক ◈ তিন মাসে ২১ হাজার কোটি টাকা বেড়ে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি: বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৩৩ দুপুর
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মালয়েশিয়ায় অপহরণের অভিযোগে বিচারের মুখোমুখি ৪ বাংলাদেশি

খালিদ আহমেদ ; [২] অপহরণকারী হলেন- বাংলাদেশি নাগরিক রায়হান হোসেন (২৮), সোরাফ মিয়া (৩৩), নুসরাত জাহান বিপাশা (২৬), মো. জসিম (৩২) ও তার মালয়েশিয়ান স্ত্রী ফরিদাহ জিয়া রমেশ (২৭)।

[৩] তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার অপহরণ বিরোধী আইন ১৯৬১ এর ৩য় ধারার (ক) উপধারায় স্থানীয় পুলিশ অভিযোগ দায়ের করেছে।

[৪] এ ধারায় তাদের অপরাধ প্রমাণিত হলে আদালত মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিতে পারেন এবং সঙ্গে দোররা মারার আদেশও হতে পারে বলে আদালত সূত্রে জানা গেছে। বিচারক নুরুল হুসনাহ আমরান এর বেঞ্চে মামলাটি পরিচালিত হচ্ছে।

[৫] অপহৃত ওই বাংলাদেশির স্বজনদের কাছে ৫০ হাজার রিংগিত (বাংলাদেশি ১০ লাখ টাকা) মুক্তিপণ দাবি করেছিল অপহরণকারীরা।

[৬] জানা যায়, ৩০ আগস্ট রাতে জালান দামাই মেওয়াহ ১ এর পাসার মিনি মার্কেটের (মুদির দোকান) সামনে থেকে বাংলাদেশি সোহেল রানা (৩৯) নামে এক যুবককে অপহরণ করে ৫ অপহরণকারী। অভিযোগ পেয়ে স্থানীয় পুলিশ কাজাং টেকনোলজি শহরের একটি বাড়ি থেকে অপহৃত সোহেল রানাকে উদ্ধার করে।

[৭] আসামি রায়হান ও জসিমের পক্ষের আইনজীবী ছিলেন তান চেং ইয়েং এবং অন্য তিন আসামির পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না।

 

  • সর্বশেষ