শিরোনাম
◈ ট্রাম্প-নেতানিয়াহুর ক্ষমতায় ধাক্কা, বিশ্বরাজনীতিতে কী প্রভাব পড়বে? ◈ একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ◈ যুক্তরাষ্ট্রে ইতিহাস গড়লেন ২৭ বছর বয়সী মুসলিম তরুণী নাবিলা সৈয়দ, হারালেন রিপাবলিকান প্রার্থীকে ◈ ২০২৭ সালের সম্ভাব্য সরকারি ছুটির ২৯ দিনের তালিকা দেখুন ◈ তাহসিফ হত্যা মামলা: দিশার ফের ৩ দিনের রিমান্ড, তদন্তে মিলছে যে নতুন তথ্য ◈ আরও ছয়জনের মৃত্যু হাম উপসর্গে ◈ দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম ◈ শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক ◈ বৃহস্পতিবার রাত থেকে ২৪ ঘণ্টা বন্ধ থাকতে পারে ডেসকোর প্রি-পেইড মিটার রিচার্জ, প্রযোজ্য যাদের জন্য ◈ ডিসেম্বরে পোশাকশ্রমিকদের বর্ধিত মজুরি চূড়ান্ত হবে, জানুয়ারিতে পাবেন বাড়তি বেতন

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০২:২৪ রাত
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০২:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পরিবেশবান্ধব কর্মসূচী গ্রহণ, আবার জনপ্রিয় হয়ে উঠছে ব্যাটারি চালিত যানবাহন

ফাহমিদুল কবীর: [২] ব্যাটারি চালিত বৈদ্যুতিক যানবাহনের পরিচালনা খরচ খুব কম হওয়ায় বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। তবে এ প্রযুক্তি মোটেই নতুন নয়। ১৯১৭ সালেই ব্যাটারি চালিত যানবাহনের আবিষ্কার হয়েছিল। স্টার্ট আপ পাকিস্তান (ফেসবুক)

[৩] ওই সময় যুক্তরাষ্ট্রে ব্যবহৃত ৩৮ শতাংশ গাড়িই ছিল ব্যাটরি চালিত।

[৪] কিন্তু ব্যাটরি প্রযুক্তি উন্নত ছিলো না বলে সীমিত পরিসরেই চলতো গাড়িগুলো। এছাড়া ব্যাটারি চার্জ করার জন্য অবকাঠামো খুব সীমিত থাকায় কমতে থাকে ব্যাটারি চালিত যানবাহনের জনপ্রিয়তা।

[৫] বর্তমানে প্রায় প্রত্যেকটি দেশ, পরিবেশবান্ধব কর্মসূচী গ্রহণ করায় আবার জনপ্রিয় হয়ে উঠছে ব্যাটারি চালিত যানবাহন। কিছু দেশ ব্যাটারি চালিত যানবাহন ক্রয়ে সরকারি ভর্তুকি দিয়ে থাকে।

  • সর্বশেষ