শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৪৬ বিকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মানুষের আস্থা অর্জনে সাংবাদিকদের কাজ করে যেতে হবে: নাঈমুল ইসলাম খান

কুমিল্লা অফিস: [২] আমাদের নতুন সময়ের প্রধান সম্পাদক আরও বলেন, সাংবাদিকরা হলেন জাতির বিবেক। কোনোভাবেই সাংবাদিকদের আবেগের বশবর্তী হয়ে কোনো কাজ করা যাবে না। বর্তমান সময়ে দায়িত্বশীল সাংবাদিকতার বড় অভাব।

[৩] মিডিয়া গ্রুপ আমাদের সময়ের সকল সাংবাদিকদের দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশনের ধারা অব্যাহত রাখার নির্দেশনা দেন তিনি।

[৪] শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দৈনিক আমাদের কুমিল্লা অফিসে মিডিয়া গ্রুপ আমাদের সময়ের ব্যুরোর উদ্যোগে আয়োজিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

[৫] কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরের আমাদের নতুন সময়, আমাদের অর্থনীতি, আওয়ার টাইম, আমাদের সময় ডট কম ও আমাদের কুমিল্লার সাংবাদিকরা সম্মেলনে অংশ গ্রহণ করেন।

[৬] প্রতিনিধি সম্মেলনে মিডিয়া গ্রুপ আমাদের সময়ের কুমিল্লা ব্যুরো চিফ শাহাজাদা এমরানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিডিয়া গ্রুপ আমাদের সময়ের ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান, মফস্বল ইনচার্জ (বিজ্ঞাপন) সোহানুর রহমান সোহান, আমাদের সময় ডট কমের ব্যবস্থাপনা সম্পাদক রাজিব আহমেদ, দৈনিক আমাদের নতুন সময়ের চট্টগ্রাম ব্যুরো প্রধান কামাল পারভেজ প্রমুখ।

[৭] অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- আওয়ার টাইমের স্টাফ রিপোর্টার মাহাবুব আলম বাবু, দৈনিক আমাদের দেবিদ্বারের ভারপ্রাপ্ত সম্পাদক এটিএম সাইফুল ইসলাম মাসুম, দৈনিক আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার আব্দুর রহমান, আমাদের নতুন সময়ের দেবিদ্বার প্রতিনিধি মো. শাহিদুল ইসলাম, আমাদের নতুন সময়ের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি তৌহিদুর রহমান লিটন, আমাদের নতুন সময়ের চাঁদপুর প্রতিনিধি মিজান লিটন, আমাদের নতুন সময়ের বুড়িচং প্রতিনিধি ইকবাল হোসেন প্রমুখ। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ