শিরোনাম
◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির ◈ শেখ হাসিনাকে ছাপিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেয়া সম্ভব: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৪৩ বিকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অবশেষে জিতলো আফগান যুবারা

রাহুল রাজ: [২] পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে প্রথম তিন ম্যাচেই সিরিজ জয়ের পর চতুর্থ ওয়ানডেতে আফগান যুবাদের কাছে হেরেছে টাইগার যুবারা। আফগান অধিনায়কের মানকাডিংয়ের শিকার হয়ে ১৯ রানে হেরেছে মেহরাবের দল।

[৩] সিলেটে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২১০ রান সংগ্রহ করে আফগানরা। জবাবে ১৯১ রানেই অলআউট হয় স্বাগতিকেরা।

[৪] রান তাড়া করতে নেমে শুরু থেকে একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ। তবে অভিষেকে অর্ধশতক হাঁকিয়ে দলকে ধীরে ধীরে জয়ের বন্দরে নিয়ে যাচ্ছিলেন তাহজিবুল।

[৫] ১৬৫ রানে নবম উইকেটের পতনের পর মুশফিককে নিয়ে বড় জুটি গড়ে দলকে জয়ের দিকে নিয়ে যেতে থাকে। কিন্তু উইকেটের খোঁজে মরিয়া আফগানরা এ সময় নেয় মানকাডের আশ্রয়। ৪৫তম ওভারের তৃতীয় বলে নন-স্ট্রাইকিং প্রান্তে থাকা মুশফিক হাসানকে আফগান অধিনায়ক খারোটে মানকাড করলে শেষ হয় টাইগার যুবাদের ইনিংস। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়