শিরোনাম
◈ চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়ালেন শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের অভিযান ব্যর্থ ◈ ৭৫ কোটি টাকায় বদলে যাবে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ ◈ ৩০ গ্রামের ৫ লাখ নারী বদলে দিচ্ছেন গ্রামীণ অর্থনীতি, বছরে আসে ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ◈ তালাকের আগেই দেনমোহর চাইতে পারবেন স্ত্রী: হাইকোর্ট ◈ ৫ বছরে ১ কোটি কর্মী পাঠাতে কতটা প্রস্তুত বাংলাদেশ ◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব ◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ ◈ বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকা থেকে বাদ ঢাকা, পিছিয়েছে বাংলাদেশের সব বড় শহর! ◈ সেন্টমার্টিনে বিনামূল্যে খতনা করিয়ে অর্ধশতাধিক শিশুর ইনফেকশন ও রক্তক্ষরণ ◈ সোলার প্যানেল নাকি মিনি উইন্ড টারবাইন, বাড়ির জন্য কোনটি বেশি লাভজনক?

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৯:৩৪ রাত
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৯:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে সাংবাদিক দম্পতি সাকী-সুবর্ণার ওপর হামলা মামলায় প্রধান আসামী কারাগারে

সালেহ্ বিপ্লব: বেসরকারি টেলিভিশন চ্যানেল আই ও দৈনিক সবুজ সিলেটের বার্তা সম্পাদক সাদিকুর রহমান সাকী ও তার স্ত্রী সুবর্ণা হামিদের ওপর সন্ত্রাসী হামলার মামলার প্রধান আসামি শেখ শাহনুর ওরফে হক্কাইয়ের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত। সিলেট টুডে

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ১ এর বিচারক সাইফুর রহমানের আদালতে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলায় বাদী পক্ষের হয়ে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মো. তাজ উদ্দিন। আসামিপক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র এডভোকেট রেজাউল করিম চৌধুরী।
প্রসঙ্গত, গত ২৭ ডিসেম্বর বিকেলে নগরের ৫নং ওয়ার্ডের গোইপাড়াস্থ মল্লিকা আবাসিক এলাকায় সাংবাদিক সাদিকুর রহমান সাকী ও তার স্ত্রী সাংবাদিক সুবর্ণা হামিদের ওপর হামলা করে অভিযুক্তরা। এ ঘটনার পর ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করে এসএমপির এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করে। এরপরই প্রধান অভিযুক্ত শেখ কামাল ও আব্দুর রহমান, শেখ সোলেমান ও মাসুমকে আটক করে পুলিশ।

এদিকে, এই মামলার তদন্তকারী কর্মকর্তা এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা ফাঁড়ির ইনচার্জ এসআই মফিজ হামলার ঘটনায় দায়ের করা মামলায় দীর্ঘ তদন্ত শেষে আদালতে ইতোমধ্যে ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট প্রদান করেছেন

  • সর্বশেষ