শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৩:০০ রাত
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসিইউ থেকে ছাড়া পেলেন ​পেলে

অনলাইন ডেস্ক: ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে। আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে থাকার পর এখন সাধারণ বেডে উঠেছেন তিনি।

ইনস্টাগ্রামে পেলে নিজেই জানান সে কথা। মলাশয়ে টিউমার ধরা পড়ায় তা অস্ত্রোপচারের জন্য গত ৩১ আগস্ট সাও পাওলোর হাসপাতালে ভর্তি হন তিন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। সফল অস্ত্রোপচারের পর কিছুদিন আইসিইউতে রাখা হয়।

নিজের শারীরিক অবস্থা সম্পর্কে পেলে ইনস্টাগ্রামে লেখেন, ‘বন্ধুরা, এই বার্তাটি আপনাদের সবার জন্য। এক মিনিটের জন্যও ভাববেন না যে, আমি আপনাদের পাঠানো ভালোবাসায় মোড়ানো বার্তাগুলো পড়িনি, যা আমি এখানে পেয়েছি। আমাকে ইতিবাচক বার্তা পাঠানোর জন্য নিজের দিনের এক মিনিট উৎসর্গ করায় প্রত্যেককে ধন্যবাদ। আমি ইতিমধ্যেই আইসিইউ ছেড়েছি এবং নিজের রুমে আছি। প্রতিটা দিন আনন্দে কাটছে, ৯০ মিনিট ও অতিরিক্ত সময় খেলতে প্রস্তুত আমি। আমরা শিগিগরই একত্র হব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়