শিরোনাম
◈ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০১:০৬ রাত
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০১:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিদ্দিক মাহমুদ: কাজী নজরুল, শাহ্ আবদুল করীম, লালন ফকির, বই পড়েছেন, তা কি আমি পড়েছি?

সিদ্দিক মাহমুদ: কাজী নজরুল ইসলাম, শাহ্ আবদুল করীম, লালন ফকির, আরজ আলী মাতুব্বরদের প্রথাগত ডিগ্রি নেই, আমার ডিগ্রি নেই, তারাও কবিতা লিখেছে, আমিও কবিতা লিখি। তারাও কবি, আমিও কবি। ছিচল্লিশটা কবিতা লিখে, ১২ হাজার টাকা খরচ করে বই ছাপিয়ে, বাবরী চুল রেখে, পাজামা-পাঞ্জাবী পরে আমি কবি হয়ে গেলাম? অতো সহজ! কাজী নজরুল, শাহ্ আবদুল করীম, লালন ফকির, আরজ আলী মাতুব্বর কতো শত বই পড়েছেন, তা কি আমি পড়েছি? তাঁরা যে অভিজ্ঞতা অর্জন করেছিলেন, তা কি আমার হয়েছে? তাঁরা যে কঠিন-কঠোর-সংগ্রামী জীবন-যাপন করেছেন, আমার কি সে অভিজ্ঞতা আছে?

আরজ আলী মাতুব্বর, লালন ফকির বা শাহ্ ও আবদুল করীমের জীবন সংগ্রাম কি কেউ জানে? কীভাবে তাঁরা জীবন-যাপন করতেন? অন্ন-বস্ত্রের সংস্থান করতেন কী নিদারুণ কষ্টে? কাজী নজরুল তো বাঙলা থেকে বেরিয়ে সারা মধ্যপ্রাচ্য ঘুরেছেন, সিপাই হয়ে যুদ্ধ করেছেন, দুটো পয়সার জন্য। পশ্চিমের আরবি সঙ্গীত ও রিদম তাঁর জানা ছিলো, আবার পূবের ইন্দোনেশীয়-মালয়েশিয় সঙ্গীত ধারাও তার জানা ছিলো, আমার কি তা জানা আছে? আমি তো ইউটিউবে জগজিত সিংয়ের গান শুনেই হাফেজ হয়ে গিয়েছি।

আজকালকার বাপে খেদানো-মায়ে তাড়ানো, স্কুল পালানো ছেলে পাশের বাসার মেয়ের চুল দেখেই তেরোটা কবিতা লিখে ফেললো। জীবন সংগ্রামের সে কী জানে? সে যদি বলে নজরুলও স্কুলে ‘যায়নি’ (‘যাননি’ না), আমিও বিএ ফেল! নজরুলও কবি, আমিও কবি! দুই কাব্য প্রতিভা কি এক হতে পারে? তুলনা চলে জীবনানন্দের সাথে, শামসুর রাহমানের সঙ্গে আমার? ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়