শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৭ দুপুর
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাড়ে ৮ কোটি রুপির কট্রেল এখন আইপিএলের নেট বোলার

স্পোর্টস ডেস্ক : [২]ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলে রাতারাতি অনেক ক্রিকেটারই হয়ে গেছেন কোটিপতি। তেমনই একজন ছিলেন উইন্ডিজ পেসার শেল্ডন কট্রেল।

[৩]তবে কট্রেলের গল্পটা একটু ভিন্ন। বছর না ঘুরতেই পাল্টে গেছে দৃশ্যপট। আইপিএলের গত আসরে তাকে সাড়ে ৮ কোটি রুপি দিয়ে কিনে নিয়েছিল পাঞ্জাব কিংস; সাদামাটা মৌসুম পার করে হারিয়েছেন জায়গা। তারপর আর কোনো দলই তার দিকে নজর দেয়নি।

[৪]তবে এবার থাকছেন তিনি আইপিএলে, কিন্তু নেট বোলার হিসেবে। তবে কোন দল তাকে নিয়েছে তা জানায়নি টুর্নামেন্ট কর্তৃপক্ষ।

[৫]পাঞ্জাবের হয়ে কট্রেল গত মৌসুমে ৬ ম্যাচ খেলে পেয়েছেন ৬ উইকেট। হয়তো এই পারফরম্যান্সেই লেখা গিয়েছিল তার ভাগ্য। বিশ্বকাপের জন্য ওয়েস্ট ইন্ডিজের ট্র্যাভেল রিজার্ভ হিসেবে দলে জায়গা পেয়েছেন তিনি। চলতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ৬ ম্যাচে নেন ৬ উইকেট।

[৬]আরব আমিরাতে শুরু হতে যাওয়া দ্বিতীয় পর্বের জন্য কট্রেলের সঙ্গে নেট বোলার হিসেবে আরও তিনজন উইন্ডিজ ক্রিকেটার আছেন। তারা হলেন ডমিনিক ড্রেকস, ফিদেল অ্যাডওয়ার্ডস ও রবি রামপল। এর মধ্যে রামপল জায়গা পেয়েছেন ১৫ জনের বিশ্বকাপ দলে। ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে ১৪ উইকেট নিয়ে চলতি সিপিএলে এখন পর্যন্ত সবচেয়ে সফল বোলার তিনি। - জি নিউজ / ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়