শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৪৯ সকাল
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আকতার বানু আলপনা: সবাই ভালোবাসার মূল্য বোঝে না

আকতার বানু আলপনা: আমার ছোটমেয়ে খুব পাখি পছন্দ করে। প্রায়ই বায়না করে, যেন ওকে একটা পাখি কিনে দিই। আমি এর আগে তিনবার পাখি কিনেছিলাম। কিছুদিন পর পাখির কষ্ট সহ্য করতে না পেরে তিনবারই ছেড়ে দিয়েছি। খাঁচার ভেতরে দিনরাত পাখির ছটফটানি দেখতে অসহ্য লাগে। তাছাড়া আমার বাড়ির চারপাশে প্রচুর গাছপালা আছে। তাই রোজ অনেক পাখি আসে আমার বাড়িতে। তারা আমার পাখির খাঁচার আশেপাশে এসে গলা ফাটিয়ে চিৎকার করে। হয়তো খাঁচার ভেতরের পাখিটার জন্য সমবেদনা জানায় বা তার মুক্তির দাবিতে জ্বালাময়ী সব স্লোগান দেয়। ‘প্রতিবাদের আলো ঘরে ঘরে জ্বালো’, ‘মুক্তি চাই মুক্তি চাই দিতে হবে দিতে হবে’, ‘আমার ভাই জেলে কেন, আলপনা ম্যাডাম জবাব চাই’, ‘আলপনা ম্যাডামের গদিতে আগুন জ্বালাও একসঙ্গে’- এরকম টাইপ।

আমার ধারণা, তার সবাই একজোট হয়ে আমাকে কঠিন কঠিন সব গালাগাল দেয়। আর তাই দেখে আমার পাখি আরও বেশি করে চিল্লায়। তাদের সে সমস্বরে চিৎকার বা গালাগালি শুনে আমার আরও খারাপ লাগে। তাই মেয়ের শত অনুরোধেও আমি ওকে পাখি কিনে দিইনি। সেবার ইন্দোনেশিয়া বেড়াতে গিয়ে পাখি দেখে আমার মেয়েরা মহাখুশি। সাদা কাকাতুয়াটা একটু বড়। আর ছটফট করছিলোও বেশি। তাই ওটাকে তারা হাতে নিতে পারেনি। তবে টিয়ার সঙ্গে আমার ছোট মেয়ে খুব ভাব জমিয়ে ফেললো। ঘাড়ে নিয়ে মহাআদর। কিন্তু একপর্যায়ে টিয়া পাখিটা আমার ছোট মেয়ের কানে সজোরে কামড়ে দিলো।

মোর‌্যাল অফ দ্য স্টোরি : সবাই ভালোবাসা বোঝে না। তাই ভালোবাসার প্রতিদান বা মূল্য দিতেও জানে না। এজন্যই যে মানুষটা আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে, আপনি তাকেই কষ্ট দেন সবচেয়ে বেশি। এমনকি কখনো কখনো আপনি তাকে ত্যাগও করেন। যেখানে মানুষই ভালোবাসার কদর করতে জানে না, সেখানে অবুঝ, অশিক্ষিত পাখির আর দোষ কী? ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়