শিরোনাম
◈ বিদেশি কর্মীদের নিয়োগে নতুন শর্ত, স্পনসর করা গ্রিন কার্ডের নিয়ম কঠোর করছে যুক্তরাষ্ট্র ◈ অবশেষে জাতীয় গ্রিডে আসছে রূপপুরের বিদ্যুৎ, উদ্বোধনে পুতিনের যোগ দেয়া নিয়ে যা জানা গেল ◈ বাংলাদেশে মার্কিন বিনিয়োগ ও বেসরকারি পুঁজি আকর্ষণে তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ গোপালগঞ্জে অস্ত্র হাতে যাদের দেখা গেছে, তাদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খাতুন খালাস ◈ ফ্লাইট ও মাইক্রোসফটের পর এবার যুক্তরাষ্ট্রের জেপি মরগানসহ একাধিক ব্যাংকে প্রযুক্তিগত বিপর্যয়, ভোগান্তিতে গ্রাহকরা ◈ যুক্তরাষ্ট্রে ডার্টি বোমা হামলার ছক ইরানের, টার্গেটে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা: সিএনএন ◈ সরকা‌রের ভেতর অস্ব‌স্তি, স‌চিব ও ইউএনও পদমর্যাদার ৩ শতাধিক কর্মকর্তা নজরদা‌রি‌তে ◈ আফগানিস্তানে রেডিওতে ক্রিকেটের খবর, ধারাভাষ্য ও ম্যাচের ফল প্রচার নিষিদ্ধ করলো তালিবান  ◈ বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি-ইউএনএফপিএর সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৪ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্ব পর্যটন সংস্থা’র কমিশন ফর সাউথ এশিয়ার ভাইস চেয়ার হলো বাংলাদেশ

তাপসী রাবেয়া : [২] বিশ্ব পর্যটন সংস্থা ( UNWTO)-এর কমিশন ফর সাউথ এশিয়ার ২০২১-২০২৩ মেয়াদে দুই বছরের জন্য সর্বসম্মতিক্রমে ভাইস-চেয়ার নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

[৩] মঙ্গলবার ১৪ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন সংস্থার মহাসচিব জুরাব পোলোলিকাশভিলি ( Zurab Pololikashvili )-এর সভাপতিত্বে এর সদস্য দেশ সমূহের অংশগ্রহণে কমিশন ফর এশিয়া প্যাসিফিক ও কমিশন ফর সাউথ এশিয়ার যৌথভাবে আয়োজিত ভার্চুয়াল সম্মেলনে বাংলাদেশ ভাইস-চেয়ার হওয়ার গৌরব অর্জন করে বলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

[৪] সেখানে বলা হয়, বাংলাদেশের পাশাপাশি ইরানও কমিশন ফর সাউথ এশিয়ার ভাইস-চেয়ার নির্বাচিত হয়েছে। এর আগে ২০১৯-২০২১ মেয়াদে কমিশন ফর সাউথ এশিয়ার ভাইস চেয়ার ছিল ভারত ও শ্রীলঙ্কা।

[৫] বাংলাদেশের এই অর্জনে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি বলেন, বিশ্ব পর্যটন সংস্থার কমিশন ফর সাউথ এশিয়ায় ভাইস চেয়ার পদে নির্বাচিত হওয়ায় বাংলাদেশ এই অঞ্চলের পর্যটন ব্যবস্থাপনায় নেতৃত্বের স্থানে আসীন হলো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মাহেন্দ্রক্ষণে আমাদের এই অর্জন বাংলাদেশের পর্যটন উন্নয়নে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।

[৬] তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে অদম্য গতিতে অগ্রসর হওয়ার পাশাপাশি বিশ্বসভায়ও বিভিন্ন সংস্থায় নেতৃত্ব দিচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ বাংলাদেশ কমিশন ফর সাউথ এশিয়ার ভাইস চেয়ার নির্বাচিত হল। এই অর্জন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং এর অধীন সংস্থাসমূহের সকল কর্মচারীকে বাংলাদেশের পর্যটন বিশ্বমানে উন্নীত করতে কাজ করার অনুপ্রেরণা যোগাবে।

[৭] উল্লেখ্য, বিশ্ব পর্যটন সংস্থা (UNWTO) জাতিসংঘের পর্যটন বিষয়ক বিশ্ব সংস্থা। ৬টি আঞ্চলিক সংগঠনের সমন্বয়ে UNWTO এর কার্যক্রম পরিচালিত হয় যার মধ্যে Commission for South Asia (CSA) অন্যতম।

  • সর্বশেষ