শিরোনাম
◈ ভূমি জটিলতা নিরসনে যাচাই-বাছাই, গড়ে উঠছে ল্যান্ড ব্যাংক ◈ জাতিসংঘে ড. ইউনূসের বক্তব্য, তরুণ নেতৃত্ব নিয়ে যা বললেন (ভিডিও) ◈ রাশিয়ার ‘গেরান-৫’ ড্রোন: ঘণ্টায় ৬০০ কিমি গতি, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় নতুন চ্যালেঞ্জ ◈ ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও) ◈ কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ◈ সরকারি চাকরিজীবীদের ভবিষ্য তহবিলের সুদহার নির্ধারণ ◈ জাপানে টাইফুন দুজুয়ানের আঘাত, ১৯ লাখ মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ ◈ মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ‘আমি ভারতীয় হলে আমার ছোট ভাই বাংলাদেশি কীভাবে?’ ছত্তিশগড়ে বাঙালি আটক ◈ মোবাইল না দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় ষষ্ঠ শ্রেণির ছাত্র, ভিডিও ভাইরাল

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২৯ বিকাল
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন মালিঙ্গা

স্পোর্টস ডেস্ক :[২]টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৪ বিজয়ী শ্রীলঙ্কার অধিনায়ক লাসিথ মালিঙ্গা টি- টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। মালিঙ্গা তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি বার্তা পোস্ট করে তার সিদ্ধান্তের কথা জানান।

[৩]লাসিথ মালিঙ্গা তার ইউটিউব চ্যানেলেও একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে টি-টোয়েন্টিতে তার উইকেটের পরিসংখ্যান দেখানো হয়েছে। ভিডিওর ক্যাপশনে তিনি বলেন, যদিও আমার জুতা বিশ্রাম নেবে তবে খেলার প্রতি আমার ভালোবাসা কখনোই বিশ্রাম নেবে না।

[৪]মালিঙ্গা শ্রীলঙ্কা জাতীয় দলের অধিনায়ক ছিলেন এবং তার নেতৃত্বে শ্রীলঙ্কা দল ২০১৪ আইসিসি বিশ্ব টি-টোয়েন্টি জয় লাভ করে। এছাড়া তিনি ২০০৭ ক্রিকেট বিশ্বকাপ ও ২০১১ ক্রিকেট বিশ্বকাপ, এবং ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ, ২০০৯ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ ও ২০১২ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০-এর ফাইনালে শ্রীলঙ্কা দলে ছিলেন।

[৫]সিপারামাদু লাসিথ মালিঙ্গা শ্রীলঙ্কার গালে জন্মগ্রহণ করেন শ্রীলঙ্কান এ ক্রিকেটার। তিনি তার বিশেষ ধরনের বোলিংয়ের জন্যে পরিচিত। ২০১১ সালের ২২ এপ্রিল তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ৪র্থ টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি আইসিসির শুভেচ্ছা দূত মনোনীত হন। ২০১৯ সালে ২৬ জুলাই তিনি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকেও অবসর নেন।

[৬]মালিঙ্গা পাকিস্তানের শহীদ আফ্রিদির পর টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক এবং শ্রীলঙ্কার হয়েও সর্বোচ্চ উইকেট তার। -ক্রিকবাজ/ ক্রিকইনফো

  • সর্বশেষ