শিরোনাম
◈ অপচয় রোধে সংসদে সতর্কবার্তা, সাউন্ড ও পানির সমস্যা সমাধানে উদ্যোগ ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী 

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ০৭:০১ বিকাল
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ০৭:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কলাপাড়ায় ১১০ শিক্ষার্থী পেল প্রধানমন্ত্রীর শিক্ষা সামগ্রী উপহার

উত্তম কুমার: [২] মঙ্গলবার সকাল ১০ টার দিকে পটুয়াখালীর কলাপাড়ার পৌর শহরের খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে এসব উপকরণ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো.শহীদুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওইসব শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরন তুলে দেয়।

[৩] এ সময় উপজেলা সমবায় কর্মকর্তা মো.ফরিদ আহমেদ, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো.আবদুর রহিমসহ খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

[৪] জানা গেছে, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাষ্ট থেকে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদানের অংশ হিসেবে স্কুল ব্যাগ, জ্যামিতি বক্স এবং স্কেল বিতরণ করা হয়েছে। খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় এবং রজপাড়া দ্বীন-ই এলাহী মাদ্রাসার এবং উপজেলার দুস্থ শিক্ষার্থীদের মধ্যে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

[৫] উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. শহিদুল হক জানান, মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এসব সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়